সংবাদ

বিসিবিতে তামিমের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ: বুলবুল-ফারুকসহ ১২ পরিচালকের হাইকোর্টে রিট

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৮:২৫ পিএম

বিসিবিতে তামিমের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ: বুলবুল-ফারুকসহ ১২ পরিচালকের হাইকোর্টে রিট

দেশের ক্রিকেট প্রশাসনে অস্থিরতার পারদ আরও উঁচুতে চড়ল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত কমিটি ভেঙে তামিম ইকবালের নেতৃত্বে গঠিত নতুন অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সাবেক অধিনায়ক ফারুক আহমেদসহ ১২ জন নির্বাচিত পরিচালক যৌথভাবে এই আবেদনটি করেছেন।

শনিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদনটি দায়ের করার বিষয়টি নিশ্চিত করেছেন তাদের আইনজীবী জহির উদ্দিন। রিট আবেদনে বিসিবির নির্বাচিত পর্ষদ ভেঙে দিয়ে নতুন অ্যাডহক কমিটি গঠন করার সিদ্ধান্তকে কেনআইনগত কর্তৃত্ববহির্ভূতঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।

একই সঙ্গে বর্তমান অ্যাডহক কমিটির সকল কার্যক্রম অন্তর্বর্তীকালীন সময়ের জন্য স্থগিত রাখার আবেদনও করা হয়েছে। বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই বিষয়ে শুনানি হতে পারে বলে জানা গেছে।

এই আইনি লড়াইয়ে বিবাদী করা হয়েছে যুব ক্রীড়া সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এর নির্বাহী পরিচালক, বিসিবির প্রধান নির্বাচন কমিশনার, সিআইডির অতিরিক্ত মহা-পরিদর্শকসহ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) এমনকি নতুন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালকেও এতে বিবাদী করা হয়েছে।

রিটকারী অন্য পরিচালকদের মধ্যে রয়েছেন: আসিফ আকবর, এম নাজমুল ইসলাম, নাজমুল আবেদীন, মো. হাসানুজ্জামান, রাহাত শামস, আবুল বাশার, আদনান রহমান, আহসান ইকবাল চৌধুরী এবং সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

এর আগে গত এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ১১ সদস্যের এই অ্যাডহক কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ। যেখানে সভাপতি করা হয় তামিম ইকবালকে। এই কমিটিতে মিনহাজুল আবেদীন আতহার আলী খানের মতো সাবেক ক্রিকেটারদের পাশাপাশি বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের সন্তান আত্মীয়রা জায়গা পান।

এর আগে সাতজন আইনজীবী এই কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট করলেও গত ১১ মে হাইকোর্টের অন্য একটি বেঞ্চ তা খারিজ করে দিয়েছিল। এবার খোদ নির্বাচিত পরিচালকরাই আদালতের দ্বারস্থ হয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৬ মে ২০২৬

বিসিবিতে তামিমের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ: বুলবুল-ফারুকসহ ১২ পরিচালকের হাইকোর্টে রিট

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত