সংবাদ

চলাচলের রাস্তায় বালু: যাত্রীদের চরম ভোগান্তি

প্রকাশ: ১ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পিএম

চলাচলের রাস্তায় বালু: যাত্রীদের চরম ভোগান্তি

বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়া। একটি সীমান্তবর্তী শান্ত-শিষ্ট, শান্তিপূর্ণ এলাকা। শীত মৌসুমে যা হয়ে ওঠে পর্যটকদের প্রাণকেন্দ্র। সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিভিন্নভাবে পিছিয়ে আছে উন্নয়নের দিক থেকে। তবুও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই অঞ্চল দেশের উন্নয়নে অবদান রেখে চলেছে। কিন্তু এই সবুজে ঘেরা ভূমিও বিভিন্ন সমস্যায় জর্জরিত।

চলতি পথে বাতাসের ধাক্কায় বালি উড়ে পড়ে যাত্রীদের চোখে-মুখে। গাড়ি চালকরাও এই সমস্যায় জর্জরিত। তাই যদি একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বালুর স্তুপগুলো রাখা হয়, তবে এই সমস্যাগুলো অনেকাংশেই লাঘব হবে। পাশাপাশি স্থায়ীভাবে একটি সমাধানসহ আইনি ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক, যেন যাত্রীদের পথচলা হয়ে ওঠে ঝুঁকিমুক্ত এবং আরামদায়ক।

একটি নিরাপদ সড়ক শুধু চলাচলের মাধ্যম নয়, এটি মানুষের জীবনের নিশ্চয়তা—যা নিশ্চিত করা এখন সময়ের দাবি। তাই এই সমস্যা সমাধানে তেঁতুলিয়া উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মুয়াজ আল মাসউদ

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৬ মে ২০২৬

চলাচলের রাস্তায় বালু: যাত্রীদের চরম ভোগান্তি

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়া। একটি সীমান্তবর্তী শান্ত-শিষ্ট, শান্তিপূর্ণ এলাকা। শীত মৌসুমে যা হয়ে ওঠে পর্যটকদের প্রাণকেন্দ্র। সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিভিন্নভাবে পিছিয়ে আছে উন্নয়নের দিক থেকে। তবুও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই অঞ্চল দেশের উন্নয়নে অবদান রেখে চলেছে। কিন্তু এই সবুজে ঘেরা ভূমিও বিভিন্ন সমস্যায় জর্জরিত।

চলতি পথে বাতাসের ধাক্কায় বালি উড়ে পড়ে যাত্রীদের চোখে-মুখে। গাড়ি চালকরাও এই সমস্যায় জর্জরিত। তাই যদি একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বালুর স্তুপগুলো রাখা হয়, তবে এই সমস্যাগুলো অনেকাংশেই লাঘব হবে। পাশাপাশি স্থায়ীভাবে একটি সমাধানসহ আইনি ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক, যেন যাত্রীদের পথচলা হয়ে ওঠে ঝুঁকিমুক্ত এবং আরামদায়ক।

একটি নিরাপদ সড়ক শুধু চলাচলের মাধ্যম নয়, এটি মানুষের জীবনের নিশ্চয়তা—যা নিশ্চিত করা এখন সময়ের দাবি। তাই এই সমস্যা সমাধানে তেঁতুলিয়া উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মুয়াজ আল মাসউদ

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত