সংবাদ

যশোরে দিনভর ব্যস্ত সময় কাটালেন জ্বালানি প্রতিমন্ত্রী অমিত

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৯:১৯ পিএম

যশোরে দিনভর ব্যস্ত সময় কাটালেন জ্বালানি প্রতিমন্ত্রী অমিত

যশোরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, মতবিনিময় কর্মশালায় যোগদান, ফ্যামিলি কার্ড বিতরণসহ নানা আয়োজনে অংশ নিয়ে দিনভর ব্যস্ত সময় কাটিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শনিবার (১৬ মে) যশোর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ‘যশোর জেলার ভবদহ এলাকার নিষ্কাশন ব্যবস্থার উন্নতি’ এবং ‘বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিবসা ও পশুর অববাহিকার পলি ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন’ করার জন্য সম্ভাব্যতা সমীক্ষা মতবিনিময় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন প্রতিমন্ত্রী।

বিগত সরকারগুলো ভবদহের সমস্যা সমাধানে কোন উদ্যোগ গ্রহণ করেনি অভিযোগ করে যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত কর্মশালায় বলেন, “বিএনপি সরকার ভবদহের সমস্যার স্থায়ী সমাধান চায়। ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণ সঠিকভাবে দিয়ে দ্রুততম সময়ে সমস্যার সমাধান করা যাবে। আর এ সমাধান আমাদের রাজনৈতিক অঙ্গিকার।"

তিনি বলেন, “জেলার মনিরামপুর, কেশবপুর, অভয়নগর, সদর উপজেলা ও খুলনা জেলার ডুমুরিয়া এবং ফুলতলা উপজেলার মানুষ দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে।” বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন যশোর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) মো. গোলাম রছুল, যশোর-৫ আসনের এমপি গাজী এনামুল হক, যশোর-৬ আসনের এমপি মো. মোক্তার আলী, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব খোন্দকার আজিম আহমেদ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মো. রুহুল আমিন, ভবদহ জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক লে. কর্ণেল মামুনুর রশীদ, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাছরিন আক্তার খান প্রমুখ।

এর আগে যশোর ইনস্টিটিউট প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম অমিত।

এ সময় তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনি প্রচারণায় বার বার একটি কথা বলেছেন রোগ হবার পর চিকিৎসা না নিয়ে, রোগ যেন না হয় তার জন্য জীবন যাপনে পরিবর্তন আনতে পারি। এটি দীর্ঘ মেয়াদে সুফল বয়ে আনবে। আমাদের বাসা, বারান্দায়, বাড়ির সামনে ড্রেনে বা এলাকার পুকুরে এই জায়গাগুলোতে ডেঙ্গু মশা বিস্তার করে। যদি নিজ উদ্যোগে সপ্তাহে একদিন নিয়মিত পরিষ্কার রাখতে পারি তা হলে আমাদের সন্তান ও স্বজনেরা রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে মুক্তি পাবে।”

দুপুরে তিনি ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ব্যপস্থাপনা কমিটির সভায় যোগদান করেন প্রতিমন্ত্রী অমিত। বিকেলে তিনি চাঁচড়া ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রথমধাপে দুই হাজার ৪২ জন উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেন এবং বিরামপুর আদর্শ প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) এর পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে যোগদান করেন। এসব অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৬ মে ২০২৬

যশোরে দিনভর ব্যস্ত সময় কাটালেন জ্বালানি প্রতিমন্ত্রী অমিত

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত