সংবাদ

রোম থেকে ঢাকার পথে বিমানের ফ্লাইট

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, ০৯:১২ এএম

রোম থেকে ঢাকার পথে বিমানের ফ্লাইট
ছবি : সংগৃহীত

কারিগরি ত্রুটি সারিয়ে ইতালির রোম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। বাংলাদেশ সময় (৯ আগস্ট) দুপুর ১২টা ২৪ মিনিটে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

রোববার (৯ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) বোসরা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রোম থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৪ মিনিটে ফ্লাইটটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।’

ফ্লাইটের যাত্রা নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে তিনি সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান। বোসরা ইসলাম বলেন, ‘সবাইকে ধৈর্য ধারণ করার জন্য অসংখ্য ধন্যবাদ।’

এর আগে রোম থেকে ঢাকাগামী বিমানের ফ্লাইটটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। ফ্লাইটের নির্ধারিত উড়োজাহাজে কারিগরি সমস্যার কারণে সময়সূচিতে পরিবর্তন আসে। এতে রোম বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

রোম থেকে ঢাকার পথে বিমানের ফ্লাইট

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

কারিগরি ত্রুটি সারিয়ে ইতালির রোম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। বাংলাদেশ সময় (৯ আগস্ট) দুপুর ১২টা ২৪ মিনিটে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

রোববার (৯ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) বোসরা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রোম থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৪ মিনিটে ফ্লাইটটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।’

ফ্লাইটের যাত্রা নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে তিনি সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান। বোসরা ইসলাম বলেন, ‘সবাইকে ধৈর্য ধারণ করার জন্য অসংখ্য ধন্যবাদ।’

এর আগে রোম থেকে ঢাকাগামী বিমানের ফ্লাইটটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। ফ্লাইটের নির্ধারিত উড়োজাহাজে কারিগরি সমস্যার কারণে সময়সূচিতে পরিবর্তন আসে। এতে রোম বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত