সংবাদ

গড়াই নদীতে ফেলা হচ্ছে বর্জ্য, হুমকিতে পরিবেশ

সুমন কুমার মণ্ডল, খোকসা (কুষ্টিয়া)
সুমন কুমার মণ্ডল, খোকসা (কুষ্টিয়া)
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, ১০:৩৭ এএম

গড়াই নদীতে ফেলা হচ্ছে বর্জ্য, হুমকিতে পরিবেশ
ছবি : সংবাদ

কুষ্টিয়ার খোকসা পৌরসভার প্রায় ৩ টন কঠিন ও তরল বর্জ্য প্রতিদিন ফেলা হচ্ছে গড়াই নদীতে। এতে নদীর পানি মারাত্মকভাবে দূষিত হওয়ার পাশাপাশি ধ্বংসের মুখে পড়েছে স্থানীয় জলজ পরিবেশ ও জীববৈচিত্র্য। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন পরিবেশবিদ ও স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, খোকসা পৌরসভার জানিপুর বাজার খেয়াঘাট এলাকায় নদীর তীরে একটি অস্থায়ী ডাম্পিং স্টেশন করা হয়েছে। সেখানে জমা করা প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য সরাসরি গড়াই নদীর পানিতে মিশে যাচ্ছে।

পৌরসভা সূত্রে জানা গেছে, পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে ২০টি ডাস্টবিন রয়েছে। এসব ডাস্টবিন থেকে প্রতিদিন ৯ জন পরিচ্ছন্নতাকর্মী ভ্যানে করে বর্জ্য সংগ্রহ করেন। সংগৃহীত এই ৩ টন বর্জ্য প্রতিদিন সকালে ও বিকেলে গড়াই নদীর তীরের ওই অস্থায়ী ডাম্পিং স্টেশনে ফেলা হয়।

স্থানীয় পরিবেশবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের অভিযোগ, দুই যুগ পেরিয়ে গেলেও খোকসা পৌরসভায় স্থায়ী কোনো বর্জ্য শোধনাগার বা নির্দিষ্ট ডাম্পিং স্টেশন তৈরি করা হয়নি। দিনের আলোতে জনসমক্ষে নদীর তীরে এভাবে বর্জ্য ফেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা দ্রুত এই ডাম্পিং স্টেশনটি সরিয়ে নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ রক্ষার দাবি জানান।

এ বিষয়ে খোকসা পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাম্মৎ তাসলিম জাহান বলেন, 'পৌরসভার নির্দিষ্ট কোনো ডাম্পিং স্টেশন না থাকায় বাধ্য হয়ে আপাতত নদীর তীরে বর্জ্য ফেলা হচ্ছিল। এসব বর্জ্য আগুনে পুড়িয়ে নষ্ট করার পরিকল্পনা থাকলেও সম্প্রতি নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় এর একটি বড় অংশ ভেসে গেছে।'

স্থানীয়দের দাবি, সাময়িক অজুহাত না দেখিয়ে নদী রক্ষায় দ্রুত একটি টেকসই ডাম্পিং স্টেশন নির্মাণ এবং নদীর তীর বর্জ্যমুক্ত করার উদ্যোগ নিক প্রশাসন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৯ আগস্ট ২০২৬

গড়াই নদীতে ফেলা হচ্ছে বর্জ্য, হুমকিতে পরিবেশ

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত