সংবাদ

অনিয়ন্ত্রিত বর্জ্যে হুমকির মুখে সাতছড়ি ও রামগঙ্গার পরিবেশ

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, ১১:০২ এএম

অনিয়ন্ত্রিত বর্জ্যে হুমকির মুখে সাতছড়ি ও রামগঙ্গার পরিবেশ
ছবি : সংবাদ

হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যান ও সংলগ্ন রামগঙ্গা এলাকা অনিয়ন্ত্রিত প্লাস্টিক বর্জ্যের ভাগাড়ে পরিণত হচ্ছে। বিশেষত বৃহস্পতি, শুক্র ও শনিবার পর্যটক-পিকনিকারীদের ভিড়ের সঙ্গে বাড়ছে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, ওয়ান-টাইম প্লেট-গ্লাস ও উচ্ছিষ্ট খাবারের স্তূপ। ডাস্টবিন থাকা সত্ত্বেও অনেকে বনের ভেতরেই ময়লা ফেলে যাচ্ছেন। 

পরিবেশবিদদের মতে, এতে মাটির গুণাগুণ নষ্ট হচ্ছে এবং প্লাস্টিক খেয়ে বন্যপ্রাণী স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। স্থানীয়রা অবিলম্বে সুনির্দিষ্ট বর্জ্য ব্যবস্থাপনা, জরিমানা ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন এবং পর্যটকদের সচেতন আচরণের আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৯ আগস্ট ২০২৬

অনিয়ন্ত্রিত বর্জ্যে হুমকির মুখে সাতছড়ি ও রামগঙ্গার পরিবেশ

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যান ও সংলগ্ন রামগঙ্গা এলাকা অনিয়ন্ত্রিত প্লাস্টিক বর্জ্যের ভাগাড়ে পরিণত হচ্ছে। বিশেষত বৃহস্পতি, শুক্র ও শনিবার পর্যটক-পিকনিকারীদের ভিড়ের সঙ্গে বাড়ছে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, ওয়ান-টাইম প্লেট-গ্লাস ও উচ্ছিষ্ট খাবারের স্তূপ। ডাস্টবিন থাকা সত্ত্বেও অনেকে বনের ভেতরেই ময়লা ফেলে যাচ্ছেন। 

পরিবেশবিদদের মতে, এতে মাটির গুণাগুণ নষ্ট হচ্ছে এবং প্লাস্টিক খেয়ে বন্যপ্রাণী স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। স্থানীয়রা অবিলম্বে সুনির্দিষ্ট বর্জ্য ব্যবস্থাপনা, জরিমানা ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন এবং পর্যটকদের সচেতন আচরণের আহ্বান জানিয়েছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত