সংবাদ

রাস্তা নিয়ে বিরোধে উত্তপ্ত গ্রাম, পাল্টাপাল্টি মামলা

জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, ০৫:৩০ পিএম

রাস্তা নিয়ে বিরোধে উত্তপ্ত গ্রাম, পাল্টাপাল্টি মামলা
নিরাপত্তার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। ছবি : সংবাদ

নওগাঁর আত্রাইয়ে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে হামলা, ভাঙচুর ও পাল্টাপাল্টি মামলার ঘটনা ঘটেছে। এ নিয়ে উপজেলার ধুলাউড়ি গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও এক পরিবারের নিরাপত্তার দাবিতে রোববার (৯ আগস্ট) সকালে ঘটনাস্থলের সামনে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধুলাউড়ি গ্রামের মুক্তাদির রহমানের পরিবারের সঙ্গে প্রতিবেশী জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী খুরশেদা বিবির চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধ। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ হলেও কোনো সমাধান হয়নি। সম্প্রতি সীমানাপ্রাচীর নির্মাণ ও ভাঙচুরকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পায়।

মুক্তাদির রহমানের অভিযোগ, জাহাঙ্গীর আলমের পরিবারের চলাচলের রাস্তা থাকা সত্ত্বেও তারা তার জমির ওপর দিয়ে রাস্তা নিতে চান। এতে রাজি না হওয়ায় গত ৩ আগস্ট তার বাড়িতে হামলা ও প্রাচীর ভাঙচুর করা হয়। এ ঘটনায় তিনি ১৫ জনের বিরুদ্ধে আত্রাই থানায় মামলা করেছেন।

অন্যদিকে সব অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর আলম দাবি করেন, চলাচলের পথ বন্ধ করে মুক্তাদিরের পরিবার তাদের জমির ওপর প্রাচীর নির্মাণ করেছিল। তার স্ত্রী খুরশেদা বিবি গত ৭ আগস্ট মুক্তাদিরসহ ১৪ জনের বিরুদ্ধে পাল্টা মামলা করেন। মামলায় মারধর ও শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা দাবি করেন, মুক্তাদির রহমানের পরিবারের বিরুদ্ধে দেওয়া মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত। তবে জাহাঙ্গীর আলমের পক্ষের লোকজন সেখানে এসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে উত্তেজনা তৈরি হয়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, জমি ও রাস্তা নিয়ে বিরোধের ঘটনায় উভয় পক্ষই মামলা করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এলাকায় শান্তি বজায় রাখতে উভয় পক্ষকে সতর্ক করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৯ আগস্ট ২০২৬

রাস্তা নিয়ে বিরোধে উত্তপ্ত গ্রাম, পাল্টাপাল্টি মামলা

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত