অভিনেত্রী আজমেরী হক বাঁধন এবার অভিনয়ের গণ্ডি পেরিয়ে নির্মাতা হিসেবেও আত্মপ্রকাশের প্রস্তুতি নিচ্ছেন। নিজের লেখা গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেছেন, অভিনয়ের পাশাপাশি পরিচালনায়ও নিয়মিত কাজ করতে চান।
বাঁধনের ভাষ্য,
“অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করতে চাই। আমার নিজের গল্প দিয়ে সিনেমা নির্মাণের ইচ্ছে
আছে। গল্প লেখার কাজ চলছে। উপযুক্ত সময়ে পরিচালনার কাজ শুরু করব।”
এদিকে খুব শিগগিরই
নতুন একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন এই অভিনেত্রী। নির্মাতা ইকবাল পরিচালিত
‘গুলশানের চামেলি’ সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন তিনি। এ ছবিতে একজন
আইনজীবীর ভূমিকায় দেখা যাবে বাঁধনকে।
নতুন সিনেমা নিয়ে
তিনি বলেন, “আমি এতদিন যেসব ধরনের সিনেমায় কাজ করেছি, এটি সেসবের থেকে কিছুটা আলাদা।
তবে আমি নিজেকে কোনো নির্দিষ্ট ধারায় সীমাবদ্ধ রাখতে চাই না। বিভিন্ন ধরনের গল্প ও
চরিত্রে কাজ করতে চাই। আশা করছি, এই সিনেমার মাধ্যমে নতুন অভিজ্ঞতা হবে।”
জানা গেছে, শনিবার
(১ আগস্ট) ‘গুলশানের চামেলি’ সিনেমার মহরত অনুষ্ঠিত হবে।
সবশেষ বড় পর্দায়
তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় দেখা গেছে বাঁধনকে। বর্তমানে তার অভিনীত
আরও দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে— ‘মাস্টার’ এবং ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।
উল্লেখ্য, চলতি
বছরের ফেব্রুয়ারিতে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘মাস্টার’ নেদারল্যান্ডসের রটারডাম
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে সেরা চলচ্চিত্রের স্বীকৃতি
অর্জন করে, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সিনেমার জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য
হিসেবে বিবেচিত হয়েছে।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন