সংবাদ

পাঁচ শো শেষে দেশে ফিরছেন মিমি

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, ০৬:৪৩ পিএম

পাঁচ শো শেষে দেশে ফিরছেন মিমি

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী মিমি আলাউদ্দিন বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে ব্যস্ত সময় পার করছেন। গত ৯ জুলাই একমাত্র কন্যা রাজকন্যাকে সঙ্গে নিয়ে তিনি যুক্তরাষ্ট্রে যান। সফরকালে ইতোমধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যে টানা পাঁচটি স্টেজ শোতে গান পরিবেশন করে প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসায় সিক্ত হয়েছেন।

মূলত আসন্ন ফোবানা সম্মেলনে অংশ নেওয়ার উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন মিমি। তবে ব্যক্তিগত জরুরি কাজের কারণে সম্মেলনে অংশ না নিয়েই দেশে ফিরতে হতে পারে বলে জানিয়েছেন তিনি।

মিমি বলেন, “এরইমধ্যে বিভিন্ন স্টেটে পাঁচটি শোতে গান পরিবেশন করেছি। যেখানেই গিয়েছি, প্রবাসী বাংলাদেশি ভাই-বোনেরা খুব আন্তরিকভাবে আমার গান উপভোগ করেছেন। আমিও তাদের পছন্দের গানগুলো গাওয়ার চেষ্টা করেছি। বিশেষ করে বাংলাদেশের চলচ্চিত্রের পুরোনো দিনের গান গাইতেই আমি সবচেয়ে স্বাচ্ছন্দ্যবোধ করি। পাশাপাশি আমার প্রকাশিত কয়েকটি মৌলিক গানও পরিবেশন করি। এবার ইচ্ছে ছিল ফোবানা সম্মেলনে অংশ নেওয়ার, কিন্তু ব্যক্তিগত জরুরি কাজের কারণে হয়তো দেশে ফিরতে হতে পারে। দেখা যাক কী হয়।”

প্রয়াত কিংবদন্তি সুরকার আলাউদ্দিন আলীর সহধর্মিণী মিমি আলাউদ্দিন স্বামীর মৃত্যুর পর ব্যক্তিগত ও পারিবারিক জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেও সংগীতচর্চা অব্যাহত রেখেছেন। একমাত্র কন্যাকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার পাশাপাশি নিয়মিত স্টেজ শো ও নতুন গান নিয়ে কাজ করছেন তিনি।

চলতি বছর নতুন মৌলিক গান প্রকাশের ধারাবাহিকতায় সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘এই মেঘলা দিনে’ শিরোনামের গান। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন নাদিম ভূঁইয়া। গানটি প্রকাশিত হয়েছে ‘আলাউদ্দিন আলী মিউজিক ট্রেজার’ ইউটিউব চ্যানেলে।

এর আগে পহেলা বৈশাখ উপলক্ষে প্রকাশ পায় মিমির কণ্ঠে ‘বৈশাখীতে বসবে রঙের মেলা’। গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান মনির এবং সুর ও সংগীতায়োজন করেছেন নাদিম ভূঁইয়া।

স্টেজ শোতে নিজের মৌলিক গানের পাশাপাশি রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন ও মিতালী মুখার্জির জনপ্রিয় গান পরিবেশন করতে ভালোবাসেন মিমি আলাউদ্দিন। দেশ-বিদেশের অসংখ্য মঞ্চে সংগীত পরিবেশন করে দর্শক-শ্রোতার ভালোবাসা অর্জন করেছেন তিনি। ভবিষ্যতেও আজীবন গান নিয়েই পথচলা অব্যাহত রাখতে চান এই শিল্পী।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৯ আগস্ট ২০২৬

পাঁচ শো শেষে দেশে ফিরছেন মিমি

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত