সংবাদ

এসএসসির ফল প্রকাশ: পাসের হার ৬২.২৫ শতাংশ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১০:৪১ এএম

এসএসসির ফল প্রকাশ: পাসের হার ৬২.২৫ শতাংশ
ছবি : সংগৃহীত

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন। পরে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফলাফল একযোগে প্রকাশ করা হয়।

বোর্ডভিত্তিক পাসের হারে এবার সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা বোর্ড, যেখানে পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ। অন্য বোর্ডগুলোর মধ্যে যশোরে ৬৬.২৭ শতাংশ, কুমিল্লায় ৬৫.৪২ শতাংশ এবং রাজশাহীতে ৬৩.৬৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে সবচেয়ে কম পাসের হার রেকর্ড করা হয়েছে মাদরাসা শিক্ষা বোর্ডে (৫৫.৪৯ শতাংশ)। এছাড়া কারিগরি বোর্ডে পাসের হার ৫৮.২০ শতাংশ।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। সারা দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে মোট ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারের পরীক্ষায় বসেছিল।

পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ওয়েবসাইট eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd থেকে ফলাফল সংগ্রহ করতে পারবেন। এছাড়া যেকোনো মোবাইল ফোন থেকে এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। 

এসএমএসের ক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর ও পাসের বছর (২০২৬) লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। (যেমন: SSC DHA 123456 2026)।

প্রকাশিত ফলাফলে সংক্ষুব্ধ পরীক্ষার্থীরা ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত খাতা পুনর্নিরীক্ষণের (চ্যালেঞ্জ) আবেদন করতে পারবেন। টেলিটক সিমের মাধ্যমে অনলাইনে এই আবেদন করা যাবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১০ আগস্ট ২০২৬

এসএসসির ফল প্রকাশ: পাসের হার ৬২.২৫ শতাংশ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত