রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকায় প্রায় ৫০ বছর ধরে দরিদ্র ও অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়ে আসা 'রাড্ডা এমসিএইচ-এফপি কেন্দ্র'-এ মধ্যরাতে মুখোশধারীদের হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে প্রায় আড়াইশ জনের একটি সশস্ত্র দল কেন্দ্রটির ভবনে ভাঙচুর ও ব্যাপক লুটপাট চালিয়ে সেটি গুঁড়িয়ে দেয়। হামলাকারীরা পরে সেখানে 'সম্মাননা দোকানদার সমবায় সমিতি লিমিটেড' নামের একটি সাইনবোর্ড টাঙিয়ে দেয়। এ ঘটনায় রাজধানীর শাহ আলী থানায় একটি মামলা করা হয়েছে।
প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জানান, মুখ ঢাকা একটি দল ক্লিনিকে ঢুকে কর্তব্যরত দুজন নিরাপত্তাকর্মীকে জিম্মি করে ফেলে। এরপর ভেতরে প্রবেশ করে ব্যাপক তাণ্ডব ও লুটপাট চালায়। তারা সরকারি ইপিআই টিকা, টিকা প্রদানের রেজিস্টার ও প্রয়োজনীয় নথি, পরিবার পরিকল্পনার সরঞ্জাম, ওষুধ, নগদ প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা এবং ৪৫ লাখ টাকা মূল্যের একটি আলট্রাসনোগ্রাম মেশিন নিয়ে যায়। এছাড়া কেন্দ্রটির জেনারেটর, ফ্রিজ, এসি, সিসিটিভি ক্যামেরা, ফাইল কেবিনেট, ল্যাবরেটরির সরঞ্জাম, কম্পিউটার, ল্যাপটপসহ বিপুল আসবাবপত্র লুট করা হয়।
ডা. নাসরিন আরও জানান, ভারী যন্ত্রপাতি ব্যবহার করে কেন্দ্রের একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন ধ্বংস করা হয়েছে, যার ফলে আনুমানিক দেড় কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এর ফলে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সরকারি হাম-রুবেলা ক্যাম্পেইনসহ কেন্দ্রটির সকল নিয়মিত স্বাস্থ্যসেবা বন্ধ হয়ে গেছে।
এটিকে দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবার অধিকারের ওপর আঘাত হিসেবে বর্ণনা করে তিনি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিপূরণ নিশ্চিত করে দ্রুত ক্লিনিকটির সেবা চালুর দাবি জানান।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় হানিফ মিয়া নামের এক ব্যক্তির নাম উল্লেখসহ ২০০ থেকে ২৫০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে অনধিকার প্রবেশ, চুরি, হুমকি প্রদান এবং দেড় কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি সাধনের অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন