সংবাদ

১৫ সেপ্টেম্বরের মধ্যে একাদশে ভর্তি, ক্লাস শুরু শিগগিরই

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৬:৩৭ পিএম

১৫ সেপ্টেম্বরের মধ্যে একাদশে ভর্তি, ক্লাস শুরু শিগগিরই

  • এসএসসিতে পাসের হার ৬২.২৫%
  • জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন

চলতি বছরের এসএসসি ও সমমানের ফল প্রকাশের পরপরই শুরু হয়েছে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ার প্রস্তুতি। এবারও অনলাইনে আবেদনের ভিত্তিতেই ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যেই এই ভর্তি প্রক্রিয়া শেষ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ অনুষ্ঠানে এই ভর্তি সংক্রান্ত তথ্য জানান ঢাকা বোর্ডের চেয়ারম্যান।

অনুষ্ঠানে বক্তব্যে অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, "একাদশ শ্রেণিতে ভর্তি ১৫ সেপ্টেম্বর শেষ করা হবে। ভর্তি কার্যক্রম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ক্লাস শুরু হবে। এখনো ক্লাস শুরুর নোটিশ দেওয়া হয়নি। শিগগির ক্লাস শুরুর নোটিশও আমরা দিয়ে দেব।"

চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে আয়োজিত এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী, যেখানে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে।

উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৫ লাখ ৩০ হাজার ৯৩৮ জন এবং ছাত্রী ৬ লাখ ৭ হাজার ৯৩৯ জন। শতকরা হিসেবে ছাত্রীদের পাসের হার ৬৬ দশমিক ৬৮ শতাংশ এবং ছাত্রদের ৫৭ দশমিক ৮৬ শতাংশ। এবার সারাদেশে মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী, যার মধ্যে ৬৩ হাজার ৮৯৬ জন ছাত্রী এবং ৫২ হাজার ৭৮০ জন ছাত্র।

পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন শিক্ষার্থী, যাদের বড় একটি অংশ ইংরেজি ও গণিতে খারাপ করেছে।

শিক্ষা বোর্ডগুলোর প্রাপ্ত তথ্য অনুযায়ী, পাসের হারে সাধারণ ৯টি বোর্ডের মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা বোর্ড (৭১.৬৩%) এবং সর্বনিম্নে অবস্থান করছে ময়মনসিংহ বোর্ড (৫৭.৩৯%)।

এছাড়া কারিগরি বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ এবং মাদরাসা বোর্ডে পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। এসএসসি সমমানের এই ফলাফল প্রকাশের পর পরই এখন দেশজুড়ে সফল শিক্ষার্থীদের মাঝে বইছে উৎসবমুখর পরিবেশ এবং একাদশে কাঙ্ক্ষিত কলেজে ভর্তির প্রস্তুতি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

১৫ সেপ্টেম্বরের মধ্যে একাদশে ভর্তি, ক্লাস শুরু শিগগিরই

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত