সংবাদ

মহাসড়ক পার হতে গিয়ে প্রাণ হারাল স্কুলছাত্র

প্রতিনিধি, বাগেরহাট
প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশ: ১ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পিএম

মহাসড়ক পার হতে গিয়ে প্রাণ হারাল স্কুলছাত্র
ছবি : সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় মো. সাহাদ (১১) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে খুলনা-ঢাকা মহাসড়কের বৈলতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাহাদ বৈলতলী গ্রামের মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে। সে ফকিরহাট এলপি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সাহাদ তার পরিবারের সদস্যদের সঙ্গে আজ ঢাকা থেকে বাড়ি ফিরছিল। বাড়ির কাছে বৈলতলী এলাকায় বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় অন্য একটি দ্রুতগতির বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘাতক বাসটি পালিয়ে যাওয়ায় সেটিকে জব্দ করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৭ মে ২০২৬

মহাসড়ক পার হতে গিয়ে প্রাণ হারাল স্কুলছাত্র

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় মো. সাহাদ (১১) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে খুলনা-ঢাকা মহাসড়কের বৈলতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাহাদ বৈলতলী গ্রামের মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে। সে ফকিরহাট এলপি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সাহাদ তার পরিবারের সদস্যদের সঙ্গে আজ ঢাকা থেকে বাড়ি ফিরছিল। বাড়ির কাছে বৈলতলী এলাকায় বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় অন্য একটি দ্রুতগতির বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘাতক বাসটি পালিয়ে যাওয়ায় সেটিকে জব্দ করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত