ময়মনসিংহ নগরীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল টেন ইলেভেন এন্ড লেদার ইতালিয়ানের যৌথ উদ্যোগের বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শনিবার (১৬ মে, ২০২৬) বিকেল সাড়ে ৫টায় নগরীর রাম বাবু রোডের এস এস নর্থ ভ্যালির নিচতলায় এই জমকালো আয়োজনের সমাপনী ঘটে। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ক্রেতাদের হাতে আকর্ষণীয় সব পুরস্কার তুলে দেন আয়োজকরা।
এবারের আয়োজনে প্রথম পুরস্কার হিসেবে একটি এফজেড মোটরসাইকেল প্রদান করা হয়। এছাড়া দ্বিতীয় পুরস্কার হিসেবে ওয়ালটন ফ্রিজ, তৃতীয় পুরস্কার ৩২ ইঞ্চি এলইডি টিভি, চতুর্থ পুরস্কার মাইক্রোওয়েভ ওভেন এবং পঞ্চম পুরস্কার হিসেবে একটি ভিভো স্মার্টফোন ক্রেতাদের হাতে তুলে দেওয়া হয়।
পুরস্কারের তালিকায় আরও ছিল বিশেষ চমক। ষষ্ঠ থেকে দশম স্থান অর্জনকারী বিজয়ীদের প্রত্যেককে দেওয়া হয়েছে ৫ হাজার টাকার গিফট কার্ড, যা উপস্থিত অতিথি ও ক্রেতাদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে আসন্ন উৎসবের একটি বিশেষ ঘোষণা দেওয়া হয়। তারা জানান, "পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টেন ইলেভেন এন্ড লেদার ইতালিয়া তাদের সকল পণ্যে বিশেষ ১০ শতাংশ ছাড় সুবিধা দিচ্ছে।" এই ক্যাশব্যাক বা অফারটিকে তারা ক্রেতাদের জন্য বাড়তি আকর্ষণ ও ঈদ উপহার হিসেবে উল্লেখ করেন।
পুরো আয়োজন জুড়েই ছিল আনন্দঘন পরিবেশ। অনুষ্ঠানে টেন ইলেভেন এন্ড লেদার ইতালিয়ানের জিএম, এজিএম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট ব্যবসায়ী, শুভানুধ্যায়ী এবং বিপুল সংখ্যক ক্রেতা উপস্থিত ছিলেন। ক্রেতাদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো অনুষ্ঠানটিকে একটি মিনি উৎসবে রূপ দেয়।

রোববার, ১৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন