সংবাদ
সংবাদ

এবার উবার...

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পিএম

এবার উবার...

প্রযুক্তি দুনিয়ায় আবারও বড় ধরনের সাইবার হামলার খবর সামনে এলো। বিশ্বের শীর্ষস্থানীয় রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবারের হাজার হাজার চালকের ব্যক্তিগত তথ্য ও ড্রাইভিং লাইসেন্সের বিবরণ হ্যাকারদের কবলে পড়েছে। তবে এবার হ্যাকাররা সরাসরি উবারের মূল সার্ভারে আঘাত হানেনি, বরং বেছে নিয়েছে ভিন্ন এক পথ।

যুক্তরাষ্ট্রের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ ও পিসিম্যাগের প্রতিবেদন অনুযায়ী, এই তথ্য চুরির ঘটনাটি ঘটেছে ‘ফায়ারওয়ার্কস এআই’ নামক একটি থার্ড পার্টি ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানের মাধ্যমে। উবার তাদের বিভিন্ন সেবার প্রয়োজনে এই প্রতিষ্ঠানটির সিস্টেম ব্যবহার করত।

ঘটনাটি ঘটেছিল গত অক্টোবর মাসে। তবে সম্প্রতি উবার কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত চালকদের আনুষ্ঠানিকভাবে নোটিশ পাঠাতে শুরু করলে বিষয়টি প্রকাশ্যে আসে। প্রাথমিক তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রায় আট থেকে নয় হাজার উবার চালকের সংবেদনশীল তথ্য ও ড্রাইভিং লাইসেন্সের বিবরণ ফাঁস হয়েছে।

ঘটনা জানাজানি হওয়ার পরপরই নড়েচড়ে বসেছে উবার কর্তৃপক্ষ। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, নিরাপত্তা ত্রুটির বিষয়টি নিশ্চিত হওয়ার সাথে সাথেই তারা ফায়ারওয়ার্কস এআই এর সাথে সব ধরনের ডেটা সংযোগ বিচ্ছিন্ন করেছে।

তবে এখন পর্যন্ত চুরি হওয়া এসব তথ্যের কোনো অপব্যবহার বা জালিয়াতির প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেছে উবার। তবুও বাড়তি সতর্কতা হিসেবে ক্ষতিগ্রস্ত চালকদের জন্য সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সাইবারস্কাউটে মাধ্যমে বিনামূল্যে ক্রেডিট মনিটরিং এবং জালিয়াতি প্রতিরোধী সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি।

সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বড় প্রতিষ্ঠানগুলোর মূল নিরাপত্তা দেয়াল ভাঙা কঠিন হওয়ায় হ্যাকাররা এখন তাদের সহযোগী বা থার্ড পার্টি প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। এর আগে গত আগস্ট মাসেও উবারের লজিস্টিকস শাখা ‘উবার ফ্রেইট’ এর সিস্টেমে অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটেছিল।

বারবার এমন ঘটনায় রাইড শেয়ারিং প্ল্যাটফর্মগুলোর তথ্য সুরক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যবহারকারী ও চালকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলোকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

এবার উবার...

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত