সংবাদ

সৌদিতে ১৬ বাংলাদেশির মৃত্যু: মরদেহ দ্রুত আনার নির্দেশ প্রধানমন্ত্রীর

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১০:৩৩ এএম

সৌদিতে ১৬ বাংলাদেশির মৃত্যু: মরদেহ দ্রুত আনার নির্দেশ প্রধানমন্ত্রীর
ছবি : সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১০ আগস্ট) রাতে দেওয়া এক শোকবার্তায় তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী তার বার্তায় বলেন, ‘রিয়াদের একটি কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকে সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে।’

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, প্রধানমন্ত্রী এই মর্মান্তিক ঘটনার সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন। নিহতদের মরদেহ দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রয়োজনীয় সব সহযোগিতা দেওয়া হবে।

উল্লেখ্য, সোমবার রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। এতে কর্মরত ১৬ জন বাংলাদেশি প্রাণ হারান।

\ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে ১৬ বাংলাদেশির মৃত্যু: মরদেহ দ্রুত আনার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১০ আগস্ট) রাতে দেওয়া এক শোকবার্তায় তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী তার বার্তায় বলেন, ‘রিয়াদের একটি কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকে সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে।’

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, প্রধানমন্ত্রী এই মর্মান্তিক ঘটনার সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন। নিহতদের মরদেহ দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রয়োজনীয় সব সহযোগিতা দেওয়া হবে।

উল্লেখ্য, সোমবার রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। এতে কর্মরত ১৬ জন বাংলাদেশি প্রাণ হারান।

\ 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত