সংবাদ

দেড় দশকের আন্দোলনের পথ ধরে বাংলাদেশ আজ ফ্যাসিবাদমুক্ত: প্রধানমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ এএম

দেড় দশকের আন্দোলনের পথ ধরে বাংলাদেশ আজ ফ্যাসিবাদমুক্ত: প্রধানমন্ত্রী
জাতিসংঘে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

দেড় দশকেরও বেশি সময় ধরে চলা আন্দোলন-সংগ্রামের পথ ধরে বাংলাদেশ আজ ফ্যাসিবাদমুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণই দেশের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস এবং বাংলাদেশ এখন গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার পথে এগিয়ে যাচ্ছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। 

বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে স্বাধীনতার পর থেকে দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের আন্দোলনে আত্মত্যাগকারী সবার অবদান স্মরণ করেন। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের প্রতিও তিনি শ্রদ্ধা জানান।

ভাষণে তারেক রহমান উল্লেখ করেন, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। নির্বাচনে অংশগ্রহণকারী দেশবাসীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, জনগণই আমাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস।’

বিশ্বমঞ্চে দাঁড়িয়ে নিজেকে কিছুটা স্মৃতিকাতর উল্লেখ করে তিনি আরও বলেন, একই স্থানে তার পিতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তাঁৎর মা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া দেশের স্বার্থে বক্তব্য রেখেছিলেন। আজ তিনিও জনগণের স্বার্থ রক্ষা ও একটি শান্তিময় বিশ্ব গড়ার প্রত্যাশায় এখানে দাঁড়িয়েছেন।

বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সংঘাতের কারণে বিশ্বের বহু মানুষ বাস্তুচ্যুত হচ্ছে এবং মূল্যস্ফীতি ও জ্বালানি সংকটে বিশ্ব অর্থনীতি তীব্র চাপের মুখে পড়েছে। এ ধরনের যেকোনো বৈশ্বিক সংঘাত ও সংকট নিরসনে আলোচনা, কূটনৈতিক পদক্ষেপ এবং পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেন তিনি।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

দেড় দশকের আন্দোলনের পথ ধরে বাংলাদেশ আজ ফ্যাসিবাদমুক্ত: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেড় দশকেরও বেশি সময় ধরে চলা আন্দোলন-সংগ্রামের পথ ধরে বাংলাদেশ আজ ফ্যাসিবাদমুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণই দেশের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস এবং বাংলাদেশ এখন গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার পথে এগিয়ে যাচ্ছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। 

বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে স্বাধীনতার পর থেকে দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের আন্দোলনে আত্মত্যাগকারী সবার অবদান স্মরণ করেন। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের প্রতিও তিনি শ্রদ্ধা জানান।

ভাষণে তারেক রহমান উল্লেখ করেন, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। নির্বাচনে অংশগ্রহণকারী দেশবাসীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, জনগণই আমাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস।’

বিশ্বমঞ্চে দাঁড়িয়ে নিজেকে কিছুটা স্মৃতিকাতর উল্লেখ করে তিনি আরও বলেন, একই স্থানে তার পিতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তাঁৎর মা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া দেশের স্বার্থে বক্তব্য রেখেছিলেন। আজ তিনিও জনগণের স্বার্থ রক্ষা ও একটি শান্তিময় বিশ্ব গড়ার প্রত্যাশায় এখানে দাঁড়িয়েছেন।

বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সংঘাতের কারণে বিশ্বের বহু মানুষ বাস্তুচ্যুত হচ্ছে এবং মূল্যস্ফীতি ও জ্বালানি সংকটে বিশ্ব অর্থনীতি তীব্র চাপের মুখে পড়েছে। এ ধরনের যেকোনো বৈশ্বিক সংঘাত ও সংকট নিরসনে আলোচনা, কূটনৈতিক পদক্ষেপ এবং পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেন তিনি।

/ 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত