সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় বৈঠকে বসছেন ইসি ও ভারপ্রাপ্ত স্পিকার

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১০:৪২ এএম

রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় বৈঠকে বসছেন ইসি ও ভারপ্রাপ্ত স্পিকার
ছবি : সংগৃহীত

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে পর্যালোচনায় বসছেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এই যৌথ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণের কর্মপরিকল্পনা ও চূড়ান্ত প্রস্তুতি নিয়ে আলোচনা হবে। এতে সিইসি ও নির্বাচন কমিশনারদের পাশাপাশি সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, যদি রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী থাকেন, তবে আগামী ২০ আগস্ট সংসদ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে এরই মধ্যে তোড়জোড় শুরু হয়েছে। প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, ১৯৯১ সালে সংসদীয় পদ্ধতি পুনঃপ্রবর্তনের পর মাত্র একবারই রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থীর মধ্যে ভোট অনুষ্ঠিত হয়েছিল। সাধারণত ক্ষমতাসীন দলের প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়ে আসছেন। এবার অলি আহমদের প্রার্থিতার পর দীর্ঘ ৩৩ বছর পর দ্বিতীয়বারের মতো ভোটের সম্ভাবনা তৈরি হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় বৈঠকে বসছেন ইসি ও ভারপ্রাপ্ত স্পিকার

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে পর্যালোচনায় বসছেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এই যৌথ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণের কর্মপরিকল্পনা ও চূড়ান্ত প্রস্তুতি নিয়ে আলোচনা হবে। এতে সিইসি ও নির্বাচন কমিশনারদের পাশাপাশি সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, যদি রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী থাকেন, তবে আগামী ২০ আগস্ট সংসদ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে এরই মধ্যে তোড়জোড় শুরু হয়েছে। প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, ১৯৯১ সালে সংসদীয় পদ্ধতি পুনঃপ্রবর্তনের পর মাত্র একবারই রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থীর মধ্যে ভোট অনুষ্ঠিত হয়েছিল। সাধারণত ক্ষমতাসীন দলের প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়ে আসছেন। এবার অলি আহমদের প্রার্থিতার পর দীর্ঘ ৩৩ বছর পর দ্বিতীয়বারের মতো ভোটের সম্ভাবনা তৈরি হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত