কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিলমাকশা জলমহালের দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পূর্ব অষ্টগ্রামের আখড়াবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাওর উপজেলা অষ্টগ্রামের বিলমাকশা জলমহালের দখল নিয়ে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক এস এম শাহিনের লোকদের মধ্যে অনেক দিন ধরেই বিরোধ চলছিল। এরই জেরে ঘটনার সময় উভয় পক্ষের শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আর পাঁচজনকে অষ্টগ্রাম উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম শাহিন অভিযোগ করে জানান, বিলমাকশা জলমহালটি তিনি গত বছর ইজারা নিয়েছিলেন। এবারও সর্বোচ্চ দরদাতা হলেও উপজেলা বিএনপির সভাপতি বিভিন্নভাবে বাধা দিচ্ছেন। আইনি প্রক্রিয়ায় ব্যর্থ হয়ে তিনি জলমহালটি লুটপাটের জন্য স্থানীয় সাধারণ মানুষকে উসকে দিয়ে আমাদের লোকজনের ওপর হামলা করেছেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ জানান, শাহিনের সমর্থকরাই হামলা চালিয়ে সংঘর্ষের সূত্রপাত করেছে।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন