সংবাদ

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট দেবেন ৩৪৯ সংসদ সদস্য

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৪:০৯ পিএম

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট দেবেন ৩৪৯ সংসদ সদস্য
ছবি : সংগৃহীত

আগামী ২০ আগস্ট দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই দিন বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে ভোটার হিসেবে ৩৪৯ জন সংসদ সদস্য তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচনের এই সময়সূচি ও প্রক্রিয়া সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। এর আগে স্পিকারের সভাপতিত্বে সংসদ ভবনে একটি প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঘোষিত সূচি অনুযায়ী, ১৮ আগস্ট মনোনয়নপত্র দাখিল, বাছাই ও প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। ২০ আগস্ট ভোটগ্রহণ শেষে ব্যালট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে। ভোটদান পদ্ধতিতে সংসদ সদস্যরা তাদের আসন নম্বর অনুযায়ী ব্যালট পেপারে প্রার্থীর নামের সামনে টিক চিহ্ন দিয়ে ভোট দেবেন।

ক্ষমতাসীন দলের প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে চূড়ান্ত সিদ্ধান্তের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে বিরোধী দল থেকেও প্রার্থী দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান চিফ হুইপ।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট দেবেন ৩৪৯ সংসদ সদস্য

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

আগামী ২০ আগস্ট দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই দিন বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে ভোটার হিসেবে ৩৪৯ জন সংসদ সদস্য তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচনের এই সময়সূচি ও প্রক্রিয়া সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। এর আগে স্পিকারের সভাপতিত্বে সংসদ ভবনে একটি প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঘোষিত সূচি অনুযায়ী, ১৮ আগস্ট মনোনয়নপত্র দাখিল, বাছাই ও প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। ২০ আগস্ট ভোটগ্রহণ শেষে ব্যালট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে। ভোটদান পদ্ধতিতে সংসদ সদস্যরা তাদের আসন নম্বর অনুযায়ী ব্যালট পেপারে প্রার্থীর নামের সামনে টিক চিহ্ন দিয়ে ভোট দেবেন।

ক্ষমতাসীন দলের প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে চূড়ান্ত সিদ্ধান্তের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে বিরোধী দল থেকেও প্রার্থী দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান চিফ হুইপ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত