সংবাদ

জন্মদাত্রী মায়ের বিরুদ্ধে শিশুকে হত্যার অভিযোগ

 প্রতিনিধি, রামু (কক্সবাজার)
প্রতিনিধি, রামু (কক্সবাজার)
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৪:৩৯ পিএম

জন্মদাত্রী মায়ের বিরুদ্ধে শিশুকে হত্যার অভিযোগ
ছবি : সংবাদ

কক্সবাজারের রামুতে নিজ শিশুসন্তানকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে উপজেলার রাজারকুল ইউনিয়নের চৌকিদারপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুর নাম রাইয়ান আহম্মদ, যার বয়স মাত্র দুই মাস ছয় দিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাইয়ানের বাবা আব্দুল মালেক মালয়েশিয়াপ্রবাসী। মা রুমানা আক্তার (২০) মানসিক রোগে আক্রান্ত বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ভোর ৬টার দিকে রুমানা আক্তার ঘরে থাকা সুপারি কাটার জাঁতা দিয়ে তার একমাত্র সন্তানকে আঘাত করেন এবং একপর্যায়ে গলা কেটে হত্যা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

জন্মদাত্রী মায়ের বিরুদ্ধে শিশুকে হত্যার অভিযোগ

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

কক্সবাজারের রামুতে নিজ শিশুসন্তানকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে উপজেলার রাজারকুল ইউনিয়নের চৌকিদারপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুর নাম রাইয়ান আহম্মদ, যার বয়স মাত্র দুই মাস ছয় দিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাইয়ানের বাবা আব্দুল মালেক মালয়েশিয়াপ্রবাসী। মা রুমানা আক্তার (২০) মানসিক রোগে আক্রান্ত বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ভোর ৬টার দিকে রুমানা আক্তার ঘরে থাকা সুপারি কাটার জাঁতা দিয়ে তার একমাত্র সন্তানকে আঘাত করেন এবং একপর্যায়ে গলা কেটে হত্যা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত