সংবাদ

মহাখালীতে আ.লীগের মিছিলের চেষ্টা, আটক ৪

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৫:২৭ পিএম

মহাখালীতে আ.লীগের মিছিলের চেষ্টা, আটক ৪
ছবি : সংগৃহীত

রাজধানীর মহাখালী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলের চেষ্টাকালে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় অন্যরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান বলে জানিয়েছে বনানী থানা-পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) বেলা দেড়টার দিকে মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউট-সংলগ্ন মুক্তিযোদ্ধা গলি ও সিএম পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন- সরকারি বাংলা কলেজ ছাত্রলীগের কর্মী আসলাম মিয়া (২৫) ও আশিকুল ইসলাম (২৪), কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী মাহফুজুর রহমান সিয়াম (১৯) ও মনির হোসেন (৪৮)।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তরের ব্যানারে ৩০-৪০ জন জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের বাধা দেন। পরে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। আরও তিনজনকে আটক করলে বাকিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।

আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মহাখালীতে আ.লীগের মিছিলের চেষ্টা, আটক ৪

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর মহাখালী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলের চেষ্টাকালে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় অন্যরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান বলে জানিয়েছে বনানী থানা-পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) বেলা দেড়টার দিকে মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউট-সংলগ্ন মুক্তিযোদ্ধা গলি ও সিএম পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন- সরকারি বাংলা কলেজ ছাত্রলীগের কর্মী আসলাম মিয়া (২৫) ও আশিকুল ইসলাম (২৪), কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী মাহফুজুর রহমান সিয়াম (১৯) ও মনির হোসেন (৪৮)।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তরের ব্যানারে ৩০-৪০ জন জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের বাধা দেন। পরে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। আরও তিনজনকে আটক করলে বাকিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।

আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত