সংবাদ

ধোবাউড়ায় স্ত্রীকে নির্যাতন ও মাদক সেবন করায় যুবক গ্রেফতার

প্রতিনিধি, ময়মনসিংহ
প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৪:৪৩ পিএম

ধোবাউড়ায় স্ত্রীকে নির্যাতন ও মাদক সেবন করায় যুবক গ্রেফতার
ছবি : সংবাদ

ময়মনসিংহের ধোবাউড়ায় মাদক সেবন করে মাতলামি ও স্ত্রীকে নির্যাতনের অভিযোগে রাসেল মিয়া (২৩) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন এই দণ্ডাদেশ দেন। কারাদণ্ডের পাশাপাশি তাকে ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত রাসেল মিয়া উপজেলার উত্তর মাইজপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে। পুলিশ জানায়, রাসেল নিয়মিত মাদক সেবন করে মাতলামি ও তার স্ত্রীকে নির্যাতন করতেন। মঙ্গলবার (১১ আগস্ট) একই অভিযোগে পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। অভিযোগের সত্যতা পাওয়ায় আদালত তাকে সাজা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অভিযানে ধোবাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার চিসতীসহ পুলিশের একটি দল অংশ নেয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ধোবাউড়ায় স্ত্রীকে নির্যাতন ও মাদক সেবন করায় যুবক গ্রেফতার

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

ময়মনসিংহের ধোবাউড়ায় মাদক সেবন করে মাতলামি ও স্ত্রীকে নির্যাতনের অভিযোগে রাসেল মিয়া (২৩) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন এই দণ্ডাদেশ দেন। কারাদণ্ডের পাশাপাশি তাকে ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত রাসেল মিয়া উপজেলার উত্তর মাইজপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে। পুলিশ জানায়, রাসেল নিয়মিত মাদক সেবন করে মাতলামি ও তার স্ত্রীকে নির্যাতন করতেন। মঙ্গলবার (১১ আগস্ট) একই অভিযোগে পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। অভিযোগের সত্যতা পাওয়ায় আদালত তাকে সাজা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অভিযানে ধোবাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার চিসতীসহ পুলিশের একটি দল অংশ নেয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত