সংবাদ

অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শাশুড়ি ও দেবর আটক

প্রতিনিধি,গৌরনদী (বরিশাল)
প্রতিনিধি,গৌরনদী (বরিশাল)
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৫:০৩ পিএম

অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শাশুড়ি ও দেবর আটক
ছবি : সংগৃহীত

বরিশালের গৌরনদীতে আড়াই মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার মরদেহ উদ্ধারের সময় পা ফ্লোরে হাঁটু পর্যন্ত ঠেকে থাকা অবস্থায় পাওয়া যায়, যা নিয়ে রহস্য দানা বেঁধেছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ি ও দেবরকে আটক করেছে।

নিহত মোমেনা বেগম (২৪) ময়মনসিংহের নান্দাইলের আব্দুল্লাহ মিয়ার মেয়ে। তিন বছর আগে দুবাই থাকাকালীন মাদারীপুরের সোহাগ রাঢ়ীর সঙ্গে প্রেমের সম্পর্কে তার বিয়ে হয়। অন্তঃসত্ত্বা হওয়ায় ১৫ দিন আগে তিনি দেশে ফেরেন এবং গৌরনদী পৌরসভার টরকী বন্দরে শাশুড়ি ও দেবরের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। সোমবার দিবাগত রাত তিনটার দিকে ওই বাসা থেকেই তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের পরিবারের অভিযোগ, স্বামী সোহাগ মোবাইল ফোনে মোমেনাকে তালাকের হুমকি দিয়ে আসছিলেন। বাবা আব্দুল্লাহ মিয়ার দাবি, তার মেয়েকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার তদন্তে পুলিশের একাধিক দল কাজ করছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শাশুড়ি ও দেবর আটক

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

বরিশালের গৌরনদীতে আড়াই মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার মরদেহ উদ্ধারের সময় পা ফ্লোরে হাঁটু পর্যন্ত ঠেকে থাকা অবস্থায় পাওয়া যায়, যা নিয়ে রহস্য দানা বেঁধেছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ি ও দেবরকে আটক করেছে।

নিহত মোমেনা বেগম (২৪) ময়মনসিংহের নান্দাইলের আব্দুল্লাহ মিয়ার মেয়ে। তিন বছর আগে দুবাই থাকাকালীন মাদারীপুরের সোহাগ রাঢ়ীর সঙ্গে প্রেমের সম্পর্কে তার বিয়ে হয়। অন্তঃসত্ত্বা হওয়ায় ১৫ দিন আগে তিনি দেশে ফেরেন এবং গৌরনদী পৌরসভার টরকী বন্দরে শাশুড়ি ও দেবরের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। সোমবার দিবাগত রাত তিনটার দিকে ওই বাসা থেকেই তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের পরিবারের অভিযোগ, স্বামী সোহাগ মোবাইল ফোনে মোমেনাকে তালাকের হুমকি দিয়ে আসছিলেন। বাবা আব্দুল্লাহ মিয়ার দাবি, তার মেয়েকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার তদন্তে পুলিশের একাধিক দল কাজ করছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত