সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৬:৩৪ পিএম

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি
ছ‌বি: সংগৃ‌হিত

​আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে এখনো কোনো প্রার্থী আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভা শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
​চিফ হুইপ বলেন, "রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দল বা বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রার্থীর নাম চূড়ান্ত হয়নি। এ নিয়ে দলের অভ্যন্তরে এবং স্থায়ী কমিটিতে আলোচনা চলছে।"
প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে তিনি জানান, দলের শীর্ষ নেতৃত্ব ও নীতিনির্ধারকদের সঙ্গে আরও কয়েক দফা বৈঠক করা হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেই যোগ্য প্রার্থীর নাম যথাসময়ে দেশবাসীর সামনে তুলে ধরা হবে।
​রাষ্ট্রপতি পদে কেমন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হতে পারে; এমন প্রশ্নের জবাবে নূরুল ইসলাম মনি বলেন, "বিএনপি সব সময় যোগ্য ও সর্বজনগ্রহণযোগ্য ব্যক্তিকে মূল্যায়ন করে। রাষ্ট্রের সর্বোচ্চ পদে এমন একজনকে মনোনয়ন দেওয়া হবে, যিনি দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের স্বার্থে কাজ করতে পারবেন।"
এ বিষয়ে দলের সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশনাই চূড়ান্ত বলে তিনি উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

​আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে এখনো কোনো প্রার্থী আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভা শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
​চিফ হুইপ বলেন, "রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দল বা বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রার্থীর নাম চূড়ান্ত হয়নি। এ নিয়ে দলের অভ্যন্তরে এবং স্থায়ী কমিটিতে আলোচনা চলছে।"
প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে তিনি জানান, দলের শীর্ষ নেতৃত্ব ও নীতিনির্ধারকদের সঙ্গে আরও কয়েক দফা বৈঠক করা হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেই যোগ্য প্রার্থীর নাম যথাসময়ে দেশবাসীর সামনে তুলে ধরা হবে।
​রাষ্ট্রপতি পদে কেমন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হতে পারে; এমন প্রশ্নের জবাবে নূরুল ইসলাম মনি বলেন, "বিএনপি সব সময় যোগ্য ও সর্বজনগ্রহণযোগ্য ব্যক্তিকে মূল্যায়ন করে। রাষ্ট্রের সর্বোচ্চ পদে এমন একজনকে মনোনয়ন দেওয়া হবে, যিনি দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের স্বার্থে কাজ করতে পারবেন।"
এ বিষয়ে দলের সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশনাই চূড়ান্ত বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত