ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে হরমুজ প্রণালিতে একটি কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, ওমান উপসাগর হয়ে জাহাজটি ইরানের একটি বন্দরের দিকে যাওয়ার চেষ্টা করছিল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রম তদারককারী সংস্থা ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, তাদের নৌবাহিনীর একটি হেলিকপ্টার থেকে পানামার পতাকাবাহী ‘ভেলা নোভা’ নামক জাহাজটিতে দুটি ‘হেলফায়ার’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল জাহাজটির ইঞ্জিন রুম, যার ফলে সেটি বর্তমানে অচল হয়ে পড়েছে।
সেন্টকমের দাবি, জাহাজটি মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইরানি বন্দরে প্রবেশের চেষ্টা করছিল এবং দায়িত্বরত মার্কিন বাহিনীর একাধিক সতর্কবার্তা উপেক্ষা করেছে। তবে এই হামলায় কোনো নাবিক হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানের বন্দরগুলোতে অবরোধ চলাকালে এ পর্যন্ত মার্কিন বাহিনী ৫৫টি বাণিজ্যিক জাহাজ অচল করেছে এবং দুটি জাহাজ জব্দ করেছে। গত জুনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হলেও সম্প্রতি তা ভেঙে পড়ে। এরপর থেকেই অঞ্চলে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বাব আল-মান্দেব প্রণালিতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার কারণে আন্তর্জাতিক এই বাণিজ্য পথটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
\

বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন