সংবাদ

চিত্রাঙ্কনে দেশসেরা সাতক্ষীরার জারিন

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১০:৪২ এএম

চিত্রাঙ্কনে দেশসেরা সাতক্ষীরার জারিন
ছবি : সংবাদ

অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম আর পরিবারের অনুপ্রেরণায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় চিত্রাঙ্কন বিভাগে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে সাতক্ষীরার মেধাবী শিক্ষার্থী জারিন সুবহ্। জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক ও পুরস্কার গ্রহণ করেছে সে।

জারিন সুবহ্ সাতক্ষীরা সদর উপজেলার সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা নাজমুল আলমের চাকরির সুবাদে কয়েক বছর আগে তাদের পরিবার সাতক্ষীরায় আসে। ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি প্রবল ঝোঁক ছিল জারিনের। সেই ভালো লাগাই আজ তাকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে।

তবে দেশসেরা হওয়ার এই পথ সহজ ছিল না। ২০২৪ ও ২০২৫ সালে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় চিত্রাঙ্কন বিভাগে অংশ নিয়ে জেলা পর্যায় থেকেই বাদ পড়েছিল জারিন। তবে বারবার ব্যর্থ হয়েও সে দমে যায়নি। প্রতিটি হারকে শিক্ষা হিসেবে নিয়ে নিয়মিত অনুশীলন ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেকে প্রস্তুত করেছে।

এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে অংশ নেয় জারিন। সেখানে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে সব প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে সে।

নিজের অনুভূতি জানিয়ে জারিন সুবহ্ বলে, “আমি ছোটবেলা থেকেই আঁকাআঁকি পছন্দ করি। শুরুতে কয়েকবার ব্যর্থ হলেও মা-বাবা ও শিক্ষকরা আমাকে সাহস জুগিয়েছেন। সবার সহযোগিতা ও নিজের চেষ্টায় আজ এই অবস্থানে আসতে পেরেছি। ভবিষ্যতে আমি দেশের জন্য আরও ভালো কিছু করতে চাই।”

জারিনের বাবা নাজমুল আলম বলেন, “আমাদের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার খাসকরো গ্রামে। বড় মেয়ের এই অর্জনে আমরা গর্বিত। তার নিজের পরিশ্রমই এই সাফল্যের মূল চাবিকাঠি। সে পড়াশোনাতেও বেশ মনোযোগী। আমরা চাই সে একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠুক।”

সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী বলেন, “জারিন অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। আমাদের বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এই বড় সাফল্য এসেছে।”

সদর উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর কৃপা চায় মণ্ডল বলেন, “এই বিদ্যালয়ের শিক্ষকরা পাঠদানের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও সমান গুরুত্ব দেন। চিত্রাঙ্কনে জারিন সুবহ্-এর এই অর্জন আমাদের জন্য বড় প্রাপ্তি।”

পড়াশোনার পাশাপাশি রং-তুলির জগতেও সমান পারদর্শী জারিন ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার স্বপ্ন দেখে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১২ আগস্ট ২০২৬

চিত্রাঙ্কনে দেশসেরা সাতক্ষীরার জারিন

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত