নওগাঁয় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। স্থানীয় ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের সহায়তায় পুলিশ তাদের আটক করে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের বলিহার ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, তারা জেলার আত্রাই, রানীনগর, সাপাহার ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
নওগাঁ জেলা ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজ বলেন, ‘দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা নওগাঁয় জড়ো হচ্ছেন-এমন তথ্যের ভিত্তিতে ছাত্রদলের নেতাকর্মীরা বলিহার ব্রিজ এলাকায় অবস্থান নেন। পরে স্থানীয় বলিহার ও ভীমপুর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতায় মিছিলের প্রস্তুতিকালে তাঁদের ঘেরাও করে আটক করা হয়। পরে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা ঘটনাস্থলে এসে তাঁদের হেফাজতে নেন।’
এ বিষয়ে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিবুল্লাহ হাবিব বলেন, খবর পেয়ে মিছিলের প্রস্তুতিকালে বলিহার ব্রিজ এলাকা থেকে ১১ নেতাকর্মীকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। দেশকে অস্থিতিশীল করার কোনো নাশকতামূলক পরিকল্পনা তাদের ছিল কি না, সে বিষয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন