আইন পেশায় দীর্ঘমেয়াদী সাফল্য অর্জন ও নিজেকে প্রতিষ্ঠিত করতে নবীন আইনজীবীদের সততা, শৃঙ্খলা এবং পেশাগত নিষ্ঠার ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে নবীন আইনজীবীদের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
নবীনদের দিকনির্দেশনা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আইন পেশায় সফল হতে হলে নিয়মিত আদালতে উপস্থিত থাকতে হবে। মামলা না থাকলেও আদালতের কার্যক্রম এবং জ্যেষ্ঠ আইনজীবীদের যুক্তিতর্ক ও শুনানি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে হবে।’
জ্যেষ্ঠ আইনজীবীদের পুরোনো মামলা ও নিষ্পত্তিকৃত রায় পর্যালোচনার মাধ্যমে আইনি কৌশল শেখার পরামর্শ দিয়ে মীর হেলাল বলেন, ‘অর্থের পেছনে না ছুটে নিজেকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুললে সাফল্য এবং সম্মান স্বয়ংক্রিয়ভাবেই আসবে।’
অনুষ্ঠানে চট্টগ্রামের আইনজীবীদের চেম্বার সংকট দ্রুত সমাধানের আশ্বাস দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘আইনজীবীদের বসার স্থানের যে সংকট রয়েছে, তা দ্রুত সমাধান করা হবে। প্রস্তাবিত স্থানে সম্ভব না হলে আশপাশের সুবিধাজনক জায়গায় নির্বিঘ্নে কাজ করার পরিবেশ নিশ্চিত করা হবে।’
সাবেক আওয়ামী লীগ সরকার ও এর পরবর্তী অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে মীর হেলাল বলেন, ‘বিগত আওয়ামী সরকার দুর্নীতি ও লুটপাটে ব্যস্ত ছিল। এরপর দুই বছরের অন্তর্বর্তীকালীন সরকারও অলসতার কারণে জনগুরুত্বপূর্ণ কোনো কাজ করতে পারেনি। প্রশাসনেও জনকল্যাণমূলক কাজে চরম অমনোযোগ দেখা গেছে।’
বর্তমান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের প্রশংসা করে তিনি বলেন, ‘দেশবাসী বর্তমানে একজন অত্যন্ত দক্ষ, বিচক্ষণ ও দূরদৃষ্টিসম্পন্ন আইনমন্ত্রী পেয়েছে। তিনি আইন পেশাকে সবকিছুর ঊর্ধ্বে রাখেন এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে সাহসের সঙ্গে আইনি লড়াই চালিয়েছিলেন।’
সাধারণ মানুষের আইনি সেবা প্রাপ্তি সহজ করতে বারের নেতৃবৃন্দ ও আইনজীবী ফোরামের সদস্যদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দিন। যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও পাঠাগার সম্পাদক তৌহিদ হোছাইন সিকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ নাজিম উদ্দিন।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন