পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নীতিনির্ধারণী ফোরাম ‘রিজেন্ট বোর্ড’-এর সদস্য হিসেবে তিন বিশিষ্ট শিক্ষাবিদকে মনোনয়ন দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি। মঙ্গলবার (১১ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে এই তিন শিক্ষাবিদকে মনোনয়ন দেওয়া হয়েছে। তারা আগামী তিন বছর এই বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
মনোনীত তিন শিক্ষাবিদ হলেন–ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক পত্রের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি এই মনোনয়ন দিয়েছেন। নবনিযুক্ত এই সদস্যরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভূমিকা রাখবেন।

বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন