সংবাদ

১৫ দিনের ব্যবধানে একই পুকুরে তিনটি প্রাণহানি

প্রতিনিধি, রাউজান-হাটহাজারী (চট্টগ্রাম)
প্রতিনিধি, রাউজান-হাটহাজারী (চট্টগ্রাম)
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৪:২০ পিএম

১৫ দিনের ব্যবধানে একই পুকুরে তিনটি প্রাণহানি
ছবি : সংবাদ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সেই পুকুরটি যেন অভিশপ্ত হয়ে উঠেছে। মাত্র ১৫ দিনের ব্যবধানে সেখানে প্রাণ হারালেন আরও দুই মেধাবী শিক্ষার্থী। বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি নজরুল হল ও শহীদ মোহাম্মদ শাহ হলের মধ্যবর্তী পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।

নিহত শিক্ষার্থীরা হলেন–কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অর্ণব চন্দ (২২) এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের শান্ত দেব (২৩)। দুজনেই বিশ্ববিদ্যালয়ের ২৪ ব্যাচের শিক্ষার্থী এবং তাদের বাড়ি সিলেটে।

সহপাঠীদের সূত্রে জানা গেছে, বুধবার বেলা একটার দিকে কেন্দ্রীয় খেলার মাঠে ফুটবল খেলা শেষে পুকুরটিতে গোসল করতে নামেন তারা। একপর্যায়ে দুই বন্ধু মিলে পুকুর পাড়ি দেওয়ার প্রতিযোগিতায় নামেন। মাঝপুকুরে পৌঁছালে ক্লান্ত অর্ণব ও শান্ত একে অপরকে আঁকড়ে ধরেন এবং মুহূর্তেই তলিয়ে যান।

ঘটনার প্রায় ২০ মিনিট পর অর্ণবকে উদ্ধার করে সহপাঠীরা নগরের এভারকেয়ার হাসপাতালে পাঠান। এর প্রায় ২৫ মিনিট পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে শান্তকে উদ্ধার করে একই হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

শিক্ষার্থীরা জানান, পুকুরটি সম্প্রতি সংস্কার করা হয়েছে। বৃষ্টির কারণে পুকুরটি এখন কানায় কানায় পূর্ণ এবং মাঝখানে বেশ গভীর। ফুটবল খেলে ক্লান্ত শরীরে গভীর পানিতে নামাই তাদের জন্য কাল হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ফায়ার সার্ভিসের দেরিতে পৌঁছানো নিয়ে ক্ষোভ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের দাবি, ফায়ার স্টেশন দূরে হওয়ায় উদ্ধারকাজে দেরি হয়েছে। দ্রুত উদ্ধার করা সম্ভব হলে হয়তো বন্ধুদোর প্রাণ বাঁচানো যেত।

এ বিষয়ে চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, ‘আমরা হাসপাতালে আছি। দুই শিক্ষার্থীই মারা গেছেন। ক্যাম্পাসে শোকের পরিবেশ বিরাজ করছে। বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক।’

এর আগে গত ২৮ জুলাই একই পুকুরে ফুটবল খেলে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছিলেন অর্ণব সাহা নামের আরেক শিক্ষার্থী। ১৫ দিনের ব্যবধানে একই স্থানে তিনটি প্রাণ ঝরে পড়ায় স্তব্ধ পুরো ক্যাম্পাস।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১২ আগস্ট ২০২৬

১৫ দিনের ব্যবধানে একই পুকুরে তিনটি প্রাণহানি

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত