সংবাদ

ব্যাংক প্রহরীর ওপর নৃশংস হামলা, গ্রেপ্তার ১

প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৪:২৯ পিএম

ব্যাংক প্রহরীর ওপর নৃশংস হামলা, গ্রেপ্তার ১
ছবি : সংগৃহীত

পটুয়াখালীর দুমকিতে ডাচ-বাংলা ব্যাংকের এক নৈশ প্রহরীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মো. কালাম সরদার নামের ওই প্রহরীর মেয়ে তানিয়া আক্তার বাদী হয়ে দুমকি থানায় মামলা করেছেন। পুলিশ বুধবার (১২ আগস্ট) এ মামলার প্রধান আসামি মো. রিমন রায়হানকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১০ আগস্ট) ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন কালাম সরদার। শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ব্র্যাক অফিসের সামনে পৌঁছালে পূর্ববিরোধের জেরে তার পথ রোধ করে একদল দুর্বৃত্ত। এরপর রিমন রায়হান ও কামরুল হাওলাদারসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন তাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে এ হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় একজনের গ্রেপ্তারের খবর নিশ্চিত করে তিনি বলেন, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১২ আগস্ট ২০২৬

ব্যাংক প্রহরীর ওপর নৃশংস হামলা, গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

পটুয়াখালীর দুমকিতে ডাচ-বাংলা ব্যাংকের এক নৈশ প্রহরীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মো. কালাম সরদার নামের ওই প্রহরীর মেয়ে তানিয়া আক্তার বাদী হয়ে দুমকি থানায় মামলা করেছেন। পুলিশ বুধবার (১২ আগস্ট) এ মামলার প্রধান আসামি মো. রিমন রায়হানকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১০ আগস্ট) ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন কালাম সরদার। শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ব্র্যাক অফিসের সামনে পৌঁছালে পূর্ববিরোধের জেরে তার পথ রোধ করে একদল দুর্বৃত্ত। এরপর রিমন রায়হান ও কামরুল হাওলাদারসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন তাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে এ হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় একজনের গ্রেপ্তারের খবর নিশ্চিত করে তিনি বলেন, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত