সংবাদ

চাঁদা দাবির অভিযোগে বহিষ্কৃত ছাত্রদল নেতা পুনর্বহাল

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৫:১৫ পিএম

চাঁদা দাবির অভিযোগে বহিষ্কৃত ছাত্রদল নেতা পুনর্বহাল
ছবি : সংবাদ

চাঁদা দাবির অডিও ফাঁসের অভিযোগে বহিষ্কৃত ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হক নোমানকে স্বপদে ফিরিয়ে আনা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদল তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেওয়ায় তিনি পুনরায় সভাপতির দায়িত্ব পালন করবেন। বুধবার (১২ আগস্ট) জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশ অনুমোদন করেছেন।

চলতি বছরের (২০২৬) মার্চ মাসে একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনায় আসেন নোমান। চার মিনিটের ওই অডিওতে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে মাটি পরিবহনকে কেন্দ্র করে রামপুর নাসির মেমোরিয়াল কলেজ ছাত্রদলের এক নেতার কাছে ১৬ হাজার টাকা চাঁদা দাবি করতে শোনা যায় তাকে। ওই ঘটনায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে গত ২৪ মার্চ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল।

বহিষ্কারের সাড়ে চার মাস পর কেন্দ্রীয় সংসদ নোমানের ওপর থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নিল। ফলে কমিটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করা মাহমুদুল হাসান ভূঁইয়া পুনরায় সিনিয়র সহ-সভাপতির পদে ফিরে যাবেন।

জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন বলেন, ‘কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী নোমানুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে তিনি নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১২ আগস্ট ২০২৬

চাঁদা দাবির অভিযোগে বহিষ্কৃত ছাত্রদল নেতা পুনর্বহাল

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত