সংবাদ

বিয়ের এক দিন আগে না-ফেরার দেশে কিশোরী

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৫:৪৩ পিএম

বিয়ের এক দিন আগে না-ফেরার দেশে কিশোরী
ছবি : সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগরে বিয়ের ঠিক এক দিন আগে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে সোহানা পারভীন (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার জয়নগর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সোহানা পারভীন জয়নগর গ্রামের আবদুল মান্নানের মেয়ে। পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, সোহানা রাতে ভুল করে ইঁদুর মারার জন্য ব্যবহৃত গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলে। মুহূর্তের মধ্যেই সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা তাকে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার তোড়জোড় শুরু করেন। তবে দুর্ভাগ্যবশত হাসপাতালে পৌঁছানোর আগেই পথে তার মৃত্যু হয়।

সোহানার পরিবার জানায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) পারিবারিকভাবে তার বিয়ের কথা ছিল। বাড়িতে বিয়ের ধুমধাম আয়োজন চলছিল। আত্মীয়স্বজনে ঘর ভর্তি ছিল। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নিয়েছে। কনের এমন আকস্মিক মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভুলবশত ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে মেয়েটির মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১২ আগস্ট ২০২৬

বিয়ের এক দিন আগে না-ফেরার দেশে কিশোরী

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সাতক্ষীরার শ্যামনগরে বিয়ের ঠিক এক দিন আগে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে সোহানা পারভীন (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার জয়নগর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সোহানা পারভীন জয়নগর গ্রামের আবদুল মান্নানের মেয়ে। পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, সোহানা রাতে ভুল করে ইঁদুর মারার জন্য ব্যবহৃত গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলে। মুহূর্তের মধ্যেই সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা তাকে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার তোড়জোড় শুরু করেন। তবে দুর্ভাগ্যবশত হাসপাতালে পৌঁছানোর আগেই পথে তার মৃত্যু হয়।

সোহানার পরিবার জানায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) পারিবারিকভাবে তার বিয়ের কথা ছিল। বাড়িতে বিয়ের ধুমধাম আয়োজন চলছিল। আত্মীয়স্বজনে ঘর ভর্তি ছিল। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নিয়েছে। কনের এমন আকস্মিক মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভুলবশত ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে মেয়েটির মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত