সংবাদ

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন তিন তরুণী

প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৮:৫৬ পিএম

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন তিন তরুণী
ছবি : সংবাদ

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি তরুণী। বুধবার (১২ আগস্ট) দুপুরে ভারতের হরিদাসপুর চেকপোস্ট দিয়ে তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

ফেরত আসা তরুণীরা হলেন-সাতক্ষীরার কলারোয়া উপজেলার রিয়া খাতুন (২৫), নড়াইল সদর উপজেলার শিল্পী খাতুন (২৬) ও পাবনার ঈশ্বরদী উপজেলার শিমলা খাতুন (২৬)।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভালো কাজের প্রলোভনে পড়ে দালালের মাধ্যমে পাসপোর্ট-ভিসা ছাড়াই অবৈধ পথে ভারতে গিয়েছিলেন এই তরুণীরা। সেখানে মুম্বাই ও পুনে শহরে বিউটি পার্লারে কাজ করার সময় তারা পুলিশের হাতে আটক হন। তাদের মধ্যে রিয়া মুম্বাইয়ে এক বছর এক মাস এবং শিল্পী ও শিমলা পুনেতে আট মাস কারাভোগ করেন।

পরবর্তীতে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে বিশেষ ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামের একটি বেসরকারি সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের এরিয়া কো-অর্ডিনেটর মুহিত চৌধুরী বলেন, ফেরত আসাদের যশোরে তাদের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। এরপর তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১২ আগস্ট ২০২৬

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন তিন তরুণী

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি তরুণী। বুধবার (১২ আগস্ট) দুপুরে ভারতের হরিদাসপুর চেকপোস্ট দিয়ে তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

ফেরত আসা তরুণীরা হলেন-সাতক্ষীরার কলারোয়া উপজেলার রিয়া খাতুন (২৫), নড়াইল সদর উপজেলার শিল্পী খাতুন (২৬) ও পাবনার ঈশ্বরদী উপজেলার শিমলা খাতুন (২৬)।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভালো কাজের প্রলোভনে পড়ে দালালের মাধ্যমে পাসপোর্ট-ভিসা ছাড়াই অবৈধ পথে ভারতে গিয়েছিলেন এই তরুণীরা। সেখানে মুম্বাই ও পুনে শহরে বিউটি পার্লারে কাজ করার সময় তারা পুলিশের হাতে আটক হন। তাদের মধ্যে রিয়া মুম্বাইয়ে এক বছর এক মাস এবং শিল্পী ও শিমলা পুনেতে আট মাস কারাভোগ করেন।

পরবর্তীতে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে বিশেষ ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামের একটি বেসরকারি সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের এরিয়া কো-অর্ডিনেটর মুহিত চৌধুরী বলেন, ফেরত আসাদের যশোরে তাদের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। এরপর তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত