সংবাদ

তাহিরপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে ‘অনিয়ম’

প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)
প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৯:০০ পিএম

তাহিরপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে ‘অনিয়ম’
ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা যাচাই ও তদন্তের দাবি জানিয়ে বুধবার (১২ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন জাকারিয়া নামে এক ভুক্তভোগী প্রার্থী।

লিখিত অভিযোগে জাকারিয়া উল্লেখ করেন, তিনি বালিজুরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তথ্য সংগ্রহকারী পদে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নেন। গত ৪ আগস্ট ওই পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে তিনি দেখেন তালিকায় তার নাম নেই। এতে তার আপত্তি না থাকলেও নিয়োগ প্রক্রিয়ায় আঞ্চলিকতা ও স্বজনপ্রীতির আশঙ্কা করছেন তিনি। তার দাবি, বালিজুরী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের একাধিক ব্যক্তির নাম অন্য ওয়ার্ডের ফলাফল তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

জাকারিয়া আরও জানান, এর আগে জাতীয় নির্বাচনের সময় তিনি উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে ডাটা এন্ট্রি ও অনলাইনভিত্তিক কাজে দক্ষতার পরিচয় দিয়ে সদর দপ্তর থেকে পুরস্কৃত হয়েছিলেন। অভিজ্ঞ প্রার্থী হওয়া সত্ত্বেও তাকে বাদ দিয়ে অন্য এলাকার প্রার্থীদের অন্তর্ভুক্ত করায় তিনি এই অনিয়মের অভিযোগ তুলেছেন। তার ধারণা, উপজেলার অন্য ইউনিয়নেও এমন ঘটনা ঘটে থাকতে পারে।

এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক বলেন, ‘নিয়োগ বিষয়ে কোনো অভিযোগ পেয়ে থাকলে সেটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১২ আগস্ট ২০২৬

তাহিরপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে ‘অনিয়ম’

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা যাচাই ও তদন্তের দাবি জানিয়ে বুধবার (১২ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন জাকারিয়া নামে এক ভুক্তভোগী প্রার্থী।

লিখিত অভিযোগে জাকারিয়া উল্লেখ করেন, তিনি বালিজুরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তথ্য সংগ্রহকারী পদে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নেন। গত ৪ আগস্ট ওই পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে তিনি দেখেন তালিকায় তার নাম নেই। এতে তার আপত্তি না থাকলেও নিয়োগ প্রক্রিয়ায় আঞ্চলিকতা ও স্বজনপ্রীতির আশঙ্কা করছেন তিনি। তার দাবি, বালিজুরী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের একাধিক ব্যক্তির নাম অন্য ওয়ার্ডের ফলাফল তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

জাকারিয়া আরও জানান, এর আগে জাতীয় নির্বাচনের সময় তিনি উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে ডাটা এন্ট্রি ও অনলাইনভিত্তিক কাজে দক্ষতার পরিচয় দিয়ে সদর দপ্তর থেকে পুরস্কৃত হয়েছিলেন। অভিজ্ঞ প্রার্থী হওয়া সত্ত্বেও তাকে বাদ দিয়ে অন্য এলাকার প্রার্থীদের অন্তর্ভুক্ত করায় তিনি এই অনিয়মের অভিযোগ তুলেছেন। তার ধারণা, উপজেলার অন্য ইউনিয়নেও এমন ঘটনা ঘটে থাকতে পারে।

এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক বলেন, ‘নিয়োগ বিষয়ে কোনো অভিযোগ পেয়ে থাকলে সেটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত