সংবাদ

এসএসসির ফল কেড়ে নিল শিক্ষার্থীর প্রাণ

জেলা বার্তা পরিবেশক, মাদারীপুর
জেলা বার্তা পরিবেশক, মাদারীপুর
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৯:০৫ পিএম

এসএসসির ফল কেড়ে নিল শিক্ষার্থীর প্রাণ
নেজলা পুইস্তা। ছবি : সংগৃহীত

মাদারীপুরের রাজৈর উপজেলায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে নেজলা পুইস্তা (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১১ আগস্ট) দিবগত রাত ১০টার দিকে উপজেলার আমগ্রাম ইউনিয়নের আমগ্রাম পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নেজলা ওই এলাকার বাবুল পুইস্তার মেয়ে। সে আমগ্রাম উচ্চবিদ্যালয় থেকে এ বছর বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর নেজলা জানতে পারে যে সে ইংরেজি, গণিত, উচ্চতর গণিত ও রসায়ন-এই চার বিষয়ে অকৃতকার্য হয়েছে। ফল শোনার পর সে মানসিকভাবে ভেঙে পড়ে। এ নিয়ে পরিবারের সদস্যরা তাকে বকাঝকা করলে অভিমানে নিজের শোবার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে। পরে তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

আমগ্রাম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক চৈতন্য কুমার বৈদ্য বলেন, ‘নেজলা নিয়মিত বিদ্যালয়ে আসত না, যার কারণে তার ফলাফল খারাপ হয়েছে। কিন্তু ফলাফল খারাপের জন্য জীবন শেষ করে দেওয়া কোনো সমাধান নয়। তার সামনে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল।’

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

এসএসসির ফল কেড়ে নিল শিক্ষার্থীর প্রাণ

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

মাদারীপুরের রাজৈর উপজেলায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে নেজলা পুইস্তা (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১১ আগস্ট) দিবগত রাত ১০টার দিকে উপজেলার আমগ্রাম ইউনিয়নের আমগ্রাম পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নেজলা ওই এলাকার বাবুল পুইস্তার মেয়ে। সে আমগ্রাম উচ্চবিদ্যালয় থেকে এ বছর বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর নেজলা জানতে পারে যে সে ইংরেজি, গণিত, উচ্চতর গণিত ও রসায়ন-এই চার বিষয়ে অকৃতকার্য হয়েছে। ফল শোনার পর সে মানসিকভাবে ভেঙে পড়ে। এ নিয়ে পরিবারের সদস্যরা তাকে বকাঝকা করলে অভিমানে নিজের শোবার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে। পরে তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

আমগ্রাম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক চৈতন্য কুমার বৈদ্য বলেন, ‘নেজলা নিয়মিত বিদ্যালয়ে আসত না, যার কারণে তার ফলাফল খারাপ হয়েছে। কিন্তু ফলাফল খারাপের জন্য জীবন শেষ করে দেওয়া কোনো সমাধান নয়। তার সামনে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল।’

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত