সংবাদ

প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট

প্রতিনিধি, দোহার (ঢাকা)
প্রতিনিধি, দোহার (ঢাকা)
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৯:৪৫ পিএম

প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট
ছবি : সংবাদ

ঢাকার দোহারে এক কাতার প্রবাসীর বাড়িতে জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৬০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার পূর্ব বানাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কাতার প্রবাসী বাবুল হোসেনের বাড়িতে রাত ২টা ২০ মিনিটের দিকে জানালার গ্রিল কেটে একজন ঘরে ঢোকে। পরে সে প্রধান দরজা খুলে দিলে দেশীয় অস্ত্রে সজ্জিত আরও পাঁচজন ভেতরে প্রবেশ করে। ডাকাতেরা প্রবাসী বাবুলের স্ত্রী ফুয়ারা আক্তার ও তার ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারিতে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

ফুয়ারা আক্তার জানান, ডাকাতদের হাতে সাপল, চাইনিজ কুড়াল ও চাকু ছিল। তাদের মধ্যে তিনজনের মুখ খোলা এবং দুজনের মুখ গামছা দিয়ে ঢাকা ছিল। ঘরের ভেতরে পাঁচজন থাকলেও বাইরে আরও কয়েকজন সহযোগী অবস্থান করছিল বলে তাঁর ধারণা।

খবর পেয়ে দোহার থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রবাসী বাবুল হোসেন দীর্ঘদিন ধরে কাতারপ্রবাসী। এই ঘটনার পর থেকে বানাঘাটা এলাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে লুণ্ঠিত মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, ডাকাতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

ঢাকার দোহারে এক কাতার প্রবাসীর বাড়িতে জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৬০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার পূর্ব বানাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কাতার প্রবাসী বাবুল হোসেনের বাড়িতে রাত ২টা ২০ মিনিটের দিকে জানালার গ্রিল কেটে একজন ঘরে ঢোকে। পরে সে প্রধান দরজা খুলে দিলে দেশীয় অস্ত্রে সজ্জিত আরও পাঁচজন ভেতরে প্রবেশ করে। ডাকাতেরা প্রবাসী বাবুলের স্ত্রী ফুয়ারা আক্তার ও তার ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারিতে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

ফুয়ারা আক্তার জানান, ডাকাতদের হাতে সাপল, চাইনিজ কুড়াল ও চাকু ছিল। তাদের মধ্যে তিনজনের মুখ খোলা এবং দুজনের মুখ গামছা দিয়ে ঢাকা ছিল। ঘরের ভেতরে পাঁচজন থাকলেও বাইরে আরও কয়েকজন সহযোগী অবস্থান করছিল বলে তাঁর ধারণা।

খবর পেয়ে দোহার থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রবাসী বাবুল হোসেন দীর্ঘদিন ধরে কাতারপ্রবাসী। এই ঘটনার পর থেকে বানাঘাটা এলাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে লুণ্ঠিত মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, ডাকাতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত