সংবাদ

মাদারীপুরে নদ-নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল

জেলা বার্তা পরিবেশক, মাদারীপুর
জেলা বার্তা পরিবেশক, মাদারীপুর
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৯:৪৯ পিএম

মাদারীপুরে নদ-নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল
ছবি : সংবাদ

মাদারীপুরের নদ-নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন ছাত্র-জনতা। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় শহরের শকুনি লেকপাড়ের মুক্তমঞ্চ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সদর মডেল থানার সামনে গিয়ে শেষ হয়। এতে জেলা ছাত্রদল, ছাত্রশিবির, গণঅধিকার পরিষদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ বিভিন্ন ইউনিয়নের ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নেন।

বিক্ষোভকারীরা আড়িয়াল খাঁ নদসহ জেলার বিভিন্ন নদ-নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদীর তীর ও বসতভিটা রক্ষা এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে স্লোগান দেন। মিছিল শেষে সদর মডেল থানার সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি প্রভাবশালী মহল প্রশাসনের অনুমোদন ছাড়াই অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এর ফলে নদীর তীর ভেঙে ফসলি জমি ও ঘরবাড়ি বিলীন হচ্ছে এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীপাড়ের শত শত পরিবার এখন ঘরবাড়ি হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছে।

বক্তারা আরও বলেন, বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় ছাত্র-জনতা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। সমাবেশে জেলা ছাত্রদলের সদস্যসচিব কামরুল হাসান, জেলা শিবিরের সাবেক সভাপতি বিল্লাল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইখতিয়ার আহমেদসহ স্থানীয় প্রতিনিধিরা বক্তব্য দেন।

মাদারীপুর সদর মডেল থানা-পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মাদারীপুরে নদ-নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

মাদারীপুরের নদ-নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন ছাত্র-জনতা। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় শহরের শকুনি লেকপাড়ের মুক্তমঞ্চ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সদর মডেল থানার সামনে গিয়ে শেষ হয়। এতে জেলা ছাত্রদল, ছাত্রশিবির, গণঅধিকার পরিষদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ বিভিন্ন ইউনিয়নের ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নেন।

বিক্ষোভকারীরা আড়িয়াল খাঁ নদসহ জেলার বিভিন্ন নদ-নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদীর তীর ও বসতভিটা রক্ষা এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে স্লোগান দেন। মিছিল শেষে সদর মডেল থানার সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি প্রভাবশালী মহল প্রশাসনের অনুমোদন ছাড়াই অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এর ফলে নদীর তীর ভেঙে ফসলি জমি ও ঘরবাড়ি বিলীন হচ্ছে এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীপাড়ের শত শত পরিবার এখন ঘরবাড়ি হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছে।

বক্তারা আরও বলেন, বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় ছাত্র-জনতা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। সমাবেশে জেলা ছাত্রদলের সদস্যসচিব কামরুল হাসান, জেলা শিবিরের সাবেক সভাপতি বিল্লাল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইখতিয়ার আহমেদসহ স্থানীয় প্রতিনিধিরা বক্তব্য দেন।

মাদারীপুর সদর মডেল থানা-পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত