বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল। বুধবার (১২ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং সম্ভাবনাময় বিভিন্ন খাতে মার্কিন বিনিয়োগ বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
সফররত এই প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল কেশাপ। বৈঠকে মার্কিন প্রতিনিধিরা বাংলাদেশের জ্বালানি, প্রযুক্তি, ডিজিটাল অর্থনীতি এবং স্বাস্থ্যসেবা খাতে বিনিয়োগের গভীর আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, বর্তমানে বাংলাদেশ এক বড় অর্থনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই সময়ে মার্কিন বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা বাংলাদেশের প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি প্রতিনিধিদলকে আশ্বস্ত করে বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসা-বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে।
উপদেষ্টা আরও উল্লেখ করেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের যে বহুমাত্রিক সম্পর্ক রয়েছে, অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে তা নতুন উচ্চতায় পৌঁছাবে। বিশেষ করে শিল্প ও অবকাঠামো উন্নয়নে মার্কিন ব্যবসায়ীদের অভিজ্ঞতা ও পুঁজি বাংলাদেশের জন্য ইতিবাচক হবে।
বৈঠক শেষে অতুল কেশাপ জানান, বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও বেসরকারি খাতের সক্ষমতার ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে। দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ আরও গভীর করার মাধ্যমেই দ্বিপক্ষীয় সম্পর্কের গতিশীলতা ধরে রাখা সম্ভব।
জ্বালানি নিরাপত্তা থেকে শুরু করে ডিজিটাল প্রযুক্তি–সবক্ষেত্রেই মার্কিন প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে কাজ করতে আগ্রহী বলে বৈঠকে উঠে আসে। উভয় পক্ষই একমত হয়েছে যে, অংশীদারত্ব মজবুত করতে এই ধরনের আলোচনা নিয়মিত হওয়া প্রয়োজন।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন