সংবাদ

পরিবেশ রক্ষায় ৫০০ তালের চারা রোপণ

প্রতিনিধি, ময়মনসিংহ
প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১২:১২ পিএম

পরিবেশ রক্ষায় ৫০০ তালের চারা রোপণ
ছবি : সংগৃহীত

‘তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে’ - রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতার পঙক্তিটি বাস্তবে ফিরিয়ে আনতে এবং বজ্রপাতের ঝুঁকি কমাতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা প্রশাসন। উপজেলার দুধনই-কলসিন্দুর পাকা সড়কের দুই পাশে পাঁচ শতাধিক তালের চারা রোপণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসাইন।

সরেজমিনে দেখা যায়, সম্প্রতি সড়কটির দুই পাশে সারিবদ্ধভাবে তালের চারাগুলো রোপণ করা হয়েছে। প্রতিটি চারা গবাদিপশু ও মানুষের হাত থেকে সুরক্ষার জন্য নীল রঙের বিশেষ জাল দিয়ে বেষ্টনী দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন জানান, তালগাছ পরিবেশের জন্য অত্যন্ত উপকারী। এটি দীর্ঘজীবী এবং মাটির ক্ষয়রোধে বেশ কার্যকর। বিশেষ করে উঁচু এই গাছটি বজ্রপাতের সময় বিদ্যুৎ সরাসরি মাটিতে নামিয়ে দিতে সাহায্য করে, যা মানুষের জীবন রক্ষায় সহায়ক। ভবিষ্যতে এই সড়কটি তালগাছের সবুজ সারিতে ঘেরা একটি দৃষ্টিনন্দন পথে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, শুধু বৃক্ষরোপণ নয়, গাছের সঠিক পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও এই উদ্যোগের অংশ। স্থানীয় বাসিন্দাদেরও চারাগুলোর যত্ন নিতে উদ্বুদ্ধ করা হয়েছে। প্রাথমিকভাবে ৫০০টি চারা লাগানো হলেও সামনে আরও রোপণের পরিকল্পনা রয়েছে।

উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গামারীতলা গ্রামের বাসিন্দা মোজাম্মেল বলেন, ‘একসময় আমাদের এলাকায় প্রচুর তালগাছ দেখা যেত, কিন্তু এখন আর আগের মতো নেই। নতুন করে তালের চারা রোপণের মাধ্যমে পরিবেশ যেমন উপকৃত হবে, তেমনি ভবিষ্যৎ প্রজন্মও ঐতিহ্যবাহী এই গাছের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে।’

দুধনই-কলসিন্দুর সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে বেড়ে ওঠা তালের চারাগুলো এখন পথচারীদেরও নজর কাড়ছে। স্থানীয়দের প্রত্যাশা, কয়েক বছরের মধ্যেই সড়কটি ধোবাউড়ার অন্যতম একটি দর্শনীয় সবুজ ছায়াবীথিতে পরিণত হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

পরিবেশ রক্ষায় ৫০০ তালের চারা রোপণ

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত