ঝিনাইদহের মহেশপুরে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগে রুবেল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রুবেল ইসলাম মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের হুদা শ্রীপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় ওই শিক্ষার্থী স্থানীয় একটি মুদিদোকান থেকে বাড়ি ফিরছিল। পথে নির্জন এলাকায় রুবেল তাকে একা পেয়ে হেনস্তা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে রুবেল পালিয়ে যান।
এই ঘটনায় ভুক্তভোগী শিশুটির চাচা বাদী হয়ে মহেশপুর থানায় একটি মামলা করেন। মামলার পর রাতেই অভিযানে নামে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তার করেন। পুলিশ জানায়, রুবেলের বিরুদ্ধে এর আগেও থানায় একটি ফৌজদারি মামলা রয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, মামলা হওয়ার পরপরই অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক। আসামিকে আদালতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন