সংবাদ

জেলগেট থেকে ছাড়া পেয়েই ফের গ্রেপ্তার লীগ নেতা

প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৩:১৪ পিএম

জেলগেট থেকে ছাড়া পেয়েই ফের গ্রেপ্তার লীগ নেতা
ছবি : সংবাদ

কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পরপরই জেলগেটের সামনে থেকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মোরসালিন বাবুকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) বিকেল পাঁচটার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহায়তায় সাটুরিয়া থানা-পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

মোরসালিন বাবু তিলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ওই ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান আব্দুস সালামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৩ জুন সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় মোরসালিন বাবুকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রায় দুই মাস কারাভোগের পর গতকাল আদালত থেকে তিনি জামিন পান। বিকেলের দিকে কারাগার থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার সময়ই জেলগেটের অদূরে ওঁত পেতে থাকা পুলিশ তাকে আবার গ্রেপ্তার করে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মোরসালিন বাবু আওয়ামী লীগের একজন সক্রিয় নেতা এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ তাকে পুনরায় আদালতে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

জেলগেট থেকে ছাড়া পেয়েই ফের গ্রেপ্তার লীগ নেতা

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পরপরই জেলগেটের সামনে থেকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মোরসালিন বাবুকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) বিকেল পাঁচটার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহায়তায় সাটুরিয়া থানা-পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

মোরসালিন বাবু তিলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ওই ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান আব্দুস সালামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৩ জুন সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় মোরসালিন বাবুকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রায় দুই মাস কারাভোগের পর গতকাল আদালত থেকে তিনি জামিন পান। বিকেলের দিকে কারাগার থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার সময়ই জেলগেটের অদূরে ওঁত পেতে থাকা পুলিশ তাকে আবার গ্রেপ্তার করে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মোরসালিন বাবু আওয়ামী লীগের একজন সক্রিয় নেতা এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ তাকে পুনরায় আদালতে পাঠানো হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত