চট্টগ্রাম নগরের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব করপোরেট শাখা। কঠোর নিরাপত্তার এই ব্যাংকের ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব হওয়ার ঘটনায় তোলপাড় চলছে ব্যাংকপাড়ায়। এই বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যাংকের ক্যাশ ইনচার্জ মো. কামরুল হোসেন ও তার সহযোগী জাফরুল্লাহ তানভীর এখন কারাগারে। তবে এই জালিয়াতির নেপথ্যে শুধু এই দুজনই কি না, তা নিয়ে জনমনে বড় প্রশ্ন দেখা দিয়েছে।
তদারকি নিয়ে প্রশ্ন
ঘটনাটি জানাজানি হওয়ার পর সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে ব্যাংকের অভ্যন্তরীণ অডিট ও দৈনিক তদারকি ব্যবস্থা নিয়ে। ব্যাংকিং নিয়ম অনুযায়ী, প্রতিদিন লেনদেন শেষে ভোল্টের নগদ টাকা মিলিয়ে দেখার বাধ্যবাধকতা রয়েছে। এছাড়া শাখা ব্যবস্থাপক (ম্যানেজার) ও অডিট কর্মকর্তাদের নিয়মিত ভোল্ট পরিদর্শনের কথা। মামলায় বলা হয়েছে, এই জালিয়াতি চলেছে ১ জুন ২০২৫ থেকে ৯ আগস্ট ২০২৬ পর্যন্ত (প্রায় ১৪ মাস)। এত দীর্ঘ সময় ধরে প্রতিদিনের হিসাবে এই বিশাল ঘাটতি কেন ধরা পড়ল না, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন খোদ ব্যাংক কর্মকর্তারাই।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন