সংবাদ

প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০২:৩২ পিএম

প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ভারত ও জাপান সফর করবেন কি না, তা নিয়ে আলোচনা চলছে। তবে সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। দুই দেশের সুবিধাজনক সময়ে এটি নির্ধারিত হবে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বড় সুযোগ তৈরি হয়েছে। দুই দেশের শীর্ষ পর্যায়ে আলোচনা হলে অনেক অমীমাংসিত সমস্যার সমাধান সম্ভব। ভারত এই সুযোগটি কাজে লাগাবে বলেই আমরা আশা করি।’

সিঙ্গাপুরে জনশক্তি রপ্তানি প্রসঙ্গে শামা ওবায়েদ জানান, সরকারি পর্যায়ে সফল বৈঠকের মাধ্যমে জনশক্তি রপ্তানি ও বাণিজ্য বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া সিঙ্গাপুরের বর্জ্য থেকে জ্বালানি তৈরির প্রকল্পগুলো বাংলাদেশে ব্যবহারের সম্ভাবনা নিয়েও কথা হয়েছে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ভারত ও জাপান সফর করবেন কি না, তা নিয়ে আলোচনা চলছে। তবে সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। দুই দেশের সুবিধাজনক সময়ে এটি নির্ধারিত হবে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বড় সুযোগ তৈরি হয়েছে। দুই দেশের শীর্ষ পর্যায়ে আলোচনা হলে অনেক অমীমাংসিত সমস্যার সমাধান সম্ভব। ভারত এই সুযোগটি কাজে লাগাবে বলেই আমরা আশা করি।’

সিঙ্গাপুরে জনশক্তি রপ্তানি প্রসঙ্গে শামা ওবায়েদ জানান, সরকারি পর্যায়ে সফল বৈঠকের মাধ্যমে জনশক্তি রপ্তানি ও বাণিজ্য বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া সিঙ্গাপুরের বর্জ্য থেকে জ্বালানি তৈরির প্রকল্পগুলো বাংলাদেশে ব্যবহারের সম্ভাবনা নিয়েও কথা হয়েছে বলে জানান তিনি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত