সংবাদ

কূটনীতির দরজা খোলা রাখলেও মহাপ্রলয়ের যুদ্ধের হুঁশিয়ারি ইরানের

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পিএম

কূটনীতির দরজা খোলা রাখলেও মহাপ্রলয়ের যুদ্ধের হুঁশিয়ারি ইরানের
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনার সুযোগ এখনো দেখছে ইরান। তবে ওয়াশিংটন পুনরায় কোনো সামরিক হামলা চালালে তার বিরুদ্ধে কঠোর প্রতিরোধের পূর্ণ প্রস্তুতি রয়েছে বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থানরত ইরানি প্রতিনিধিদল শান্তির বার্তা নিয়ে এসেছে উল্লেখ করে তিনি জানান, পরিস্থিতি যদি শেষ পর্যন্ত মহাপ্রলয়ের মতো ভয়াবহ রূপও ধারণ করে, তবুও ইরান দৃঢ়তার সঙ্গে প্রতিরোধ চালিয়ে যেতে প্রস্তুত রয়েছে। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর এটিই আরাঘচির প্রথম যুক্তরাষ্ট্র সফর। জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার জন্য ওয়াশিংটন ভিসা দিলেও, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ইরানি প্রতিনিধিদলের চলাফেরায় নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কোনো বৈঠকের সূচি এখনো নির্ধারিত হয়নি। এর আগে যুক্তরাষ্ট্র সামরিক ও অর্থনৈতিক চাপ কমালে সাতদিনের মধ্যে কৌশলগত হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছিল তেহরান।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে ফের সামরিক হামলা চালানোর হুমকি দেন।

উভয় পক্ষ থেকে প্রকাশ্যে কূটনীতির কথা বলা হলেও দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের টানাপোড়েন এখনো কাটেনি। কয়েক মাসের সামরিক সংঘাত ও কঠোর নিষেধাজ্ঞার জেরে উপসাগরীয় অঞ্চলের নৌপথে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্ববাজারের জ্বালানি মূল্যের ওপর। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে বড় ধরনের আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দিন দিন ঘনীভূত হচ্ছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের এই অধিবেশন ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের একই মঞ্চে আলোচনার সুযোগ করে দিলেও এখন পর্যন্ত উভয় দেশের মধ্যে উল্লেখযোগ্য কোনো অগ্রগতির খবর পাওয়া যায়নি। উল্টো আলোচনায় ফেরার জন্য অন্য পক্ষকে আগে অগ্রণী পদক্ষেপ নিতে হবে বলে কড়া অবস্থান বজায় রেখেছে দুই দেশই।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

কূটনীতির দরজা খোলা রাখলেও মহাপ্রলয়ের যুদ্ধের হুঁশিয়ারি ইরানের

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত