দেশের বাজারে আবারও সোনার গহনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ সমন্বয় অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ভ্যাটসহ নতুন দর নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকেই নতুন এই দর কার্যকর হয়েছে বলে বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।
এর আগে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে সোনার দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিস্তারিত নতুন মূল্য তালিকা প্রকাশ করা হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নিচে দেওয়া হলো:
২২ ক্যারেট: ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা
২১ ক্যারেট: ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা
১৮ ক্যারেট: ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা
সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা
উল্লেখ্য, এর আগে গত ২৬ সেপ্টেম্বরও ভালো মানের ২২ ক্যারেটের সোনার ভরিপ্রতি দাম ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছিল। ফলে মাত্র দুই দফায় ভরিপ্রতি সবচেয়ে ভালো মানের সোনার দাম মোট ৩ হাজার ৮৪৯ টাকা কমল।
সোনার পাশাপাশি বাজারে রুপার গহনার দামও কমিয়েছে বাজুস। নতুন রেট অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩৫০ টাকা কমিয়ে ৪ হাজার ৪৯১ টাকা করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেট ৪ হাজার ৩১৬ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দর নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৭৯৯ টাকা।
\

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন