সংবাদ

দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে চাই : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পিএম

দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে চাই : পানিসম্পদ প্রতিমন্ত্রী
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি : সংবাদ

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার শুরুতেই একটি কথা বলেছেন, আমরা দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে চাই। একনেকে প্রকল্প অনুমোদনের সময় সংশ্লিষ্ট প্রকল্পটি কতটুকু টেকসই হবে বা মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে কি না, তা নিয়ে চুল চেরা বিশ্লেষণ করা হয়।’

সোমবার (২৮ সেপ্টেম্বর) ফেনীর পরশুরাম ঘাটঘর এলাকায় প্রধানমন্ত্রীর কর্মসূচিস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘১ অক্টোবর এখানকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর আগেও বিগত সরকারের সময়ে এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য বিভিন্ন সময়ে বাজেট দেওয়া হয়েছিল, কিন্তু সেগুলো মানুষের প্রত্যাশিত জায়গায় পৌঁছাতে পারেনি। তাই এখনো মানুষের মনে বাঁধের কাজ কতটুকু টেকসই হবে তা নিয়ে শঙ্কা রয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘পানিসম্পদ মন্ত্রণালয় নিয়ে মানুষের ইতিবাচক ধারণা নেই, বিগত সরকারই মানুষের মনে সেই ধারণা সৃষ্টি করেছে। তবে বর্তমানে প্রধানমন্ত্রী আমাদের দায়িত্ব দেওয়ার পর প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে প্রতি মাসে একবার সভা করেন। এ ছাড়া প্রতি মাসে দুইবার সভা করে গঠিত টাস্কফোর্স প্রকল্পগুলো পর্যালোচনা করে এবং কাজের মান নিয়ে প্রতিবেদন দেয়।’

প্রকল্প বাস্তবায়নে স্থানীয়দের সহযোগিতা চেয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা যখনই কোনো প্রকল্প গ্রহণ করি, তখন শুধু প্রকৌশলী বা ঠিকাদার নয়, স্থানীয় জনগণের কাছেও তদারকির প্রত্যাশা করি। কারণ বর্তমান সরকার জনবান্ধব সরকার। প্রকৌশলী বা ঠিকাদার কাজ শেষ করে চলে গেলেও সুবিধা-অসুবিধা স্থানীয় মানুষই টের পাবেন। তাই কাজের মান যথাযথ হচ্ছে কি না, তা স্থানীয়দেরও খেয়াল রাখতে হবে।’

পরিদর্শনের সময় ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে চাই : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত