একই পরিবারের তিন সদস্যের জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার বিষয়টিকে ঐতিহাসিক নজির হিসেবে দেখছে মন্ত্রিসভা। এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ের ১ নম্বর ভবনের ৪০০ নম্বর কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২২তম বৈঠকে এ অভিনন্দন প্রস্তাব গ্রহণ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে মাঠপর্যায়ে রাজস্ব আদায়ে গতিশীলতা আনতে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
বৈঠক শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ প্রদান বাংলাদেশের জন্য এক বিশেষ মর্যাদাপূর্ণ অধ্যায়। এর মাধ্যমে বিশ্ব ইতিহাসে এক অনন্য নজির স্থাপিত হলো।
এর আগে প্রধানমন্ত্রীর পিতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬ আগস্ট এবং তার মাতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৯৯৩ সালের ১ অক্টোবর জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য রেখেছিলেন। একই পরিবারের তিন সদস্য কর্তৃক বিশ্বমঞ্চে নিজ দেশের প্রতিনিধিত্ব করার এই ঘটনাকে ‘ঐতিহাসিক’ হিসেবে অভিহিত করেছে মন্ত্রিসভা।
চার দিনের এই সফরে প্রধানমন্ত্রী মোট ৩২টি আন্তর্জাতিক কর্মসূচি ও সভায় অংশ নেন। সাধারণ পরিষদে ভাষণ দেওয়া ছাড়াও তিনি ৭টি উচ্চপর্যায়ের সভায় বক্তব্য রাখেন এবং ১১টি দেশের রাষ্ট্রপ্রধান ও ১০টি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
মন্ত্রিসভার অভিনন্দন প্রস্তাবে বলা হয়, প্রধানমন্ত্রীর এই সফল সফর বাংলাদেশের জাতীয় অঙ্গীকার ও প্রত্যাশাকে বিশ্বদরবারে বলিষ্ঠভাবে তুলে ধরেছে এবং বহুপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ভ্যাট আইনে বড় পরিবর্তন
বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উত্থাপিত এই সংশোধনীতে ভ্যাট রিটার্ন বা দাখিলপত্র পেশ করার সময়সীমায় পরিবর্তন আনা হয়েছে।
সংশোধিত আইন অনুযায়ী, এখন থেকে প্রতি তিন কর মেয়াদ শেষে দাখিলপত্র জমা দেওয়ার বর্তমান বিধান বাতিল করে প্রতি মাসের (কর মেয়াদ) দাখিলপত্র পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে জমা দেওয়ার নিয়ম পুনঃপ্রবর্তন করা হয়েছে। অর্থাৎ ১৫ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করতে হবে। তবে ১৫তম দিন সরকারি ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে দাখিলপত্র জমা দেওয়া যাবে।
তবে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বিমা এবং যারা ‘শূন্য রিটার্ন’ দাখিল করেন, তাদের জন্য কিছুটা শিথিলতা আনা হয়েছে। এ ধরনের প্রতিষ্ঠান বা ব্যক্তিরা কর মেয়াদ শেষ হওয়ার ২০ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার সুযোগ পাবেন। বৈঠকে মন্ত্রিসভার সদস্য ও সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন