সংবাদ

বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ডের নিয়োগে ‘অনিয়ম’ ইউএনও কার্যালয়ে বিক্ষোভ

প্রতিনিধি, হবিগঞ্জ
প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৮:১৮ পিএম

বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ডের নিয়োগে ‘অনিয়ম’ ইউএনও কার্যালয়ে বিক্ষোভ
ছবি : সংবাদ

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বিক্ষোভ ও হট্টগোল হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে নিয়োগবঞ্চিত একদল যুবক এই বিক্ষোভ প্রদর্শন করেন।

জানা যায়, গত বুধবার রাতে বানিয়াচং উপজেলার ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের পরপরই নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তোলেন একদল পরীক্ষার্থী। এর প্রতিবাদে আজ দুপুরে তারা উপজেলা পরিষদ চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা ইউএনও কার্যালয়ে প্রবেশ করে হট্টগোল সৃষ্টি করেন এবং নিয়োগ কার্যক্রম স্থগিত করার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় কোনো স্বচ্ছতা বজায় রাখা হয়নি। প্রভাবশালী মহলের ইশারায় যোগ্যদের বাদ দিয়ে পছন্দের প্রার্থীদের সুযোগ করে দেওয়া হয়েছে। তাঁরা এই নিয়োগ কার্যক্রম অবিলম্বে স্থগিত করে পুরো বিষয়টি নিরপেক্ষভাবে পুনরায় যাচাই-বাছাইয়ের দাবি জানান।

এ বিষয়ে বক্তব্য জানতে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, উপজেলা পরিষদে হট্টগোলের খবর তিনি শুনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ডের নিয়োগে ‘অনিয়ম’ ইউএনও কার্যালয়ে বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বিক্ষোভ ও হট্টগোল হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে নিয়োগবঞ্চিত একদল যুবক এই বিক্ষোভ প্রদর্শন করেন।

জানা যায়, গত বুধবার রাতে বানিয়াচং উপজেলার ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের পরপরই নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তোলেন একদল পরীক্ষার্থী। এর প্রতিবাদে আজ দুপুরে তারা উপজেলা পরিষদ চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা ইউএনও কার্যালয়ে প্রবেশ করে হট্টগোল সৃষ্টি করেন এবং নিয়োগ কার্যক্রম স্থগিত করার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় কোনো স্বচ্ছতা বজায় রাখা হয়নি। প্রভাবশালী মহলের ইশারায় যোগ্যদের বাদ দিয়ে পছন্দের প্রার্থীদের সুযোগ করে দেওয়া হয়েছে। তাঁরা এই নিয়োগ কার্যক্রম অবিলম্বে স্থগিত করে পুরো বিষয়টি নিরপেক্ষভাবে পুনরায় যাচাই-বাছাইয়ের দাবি জানান।

এ বিষয়ে বক্তব্য জানতে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, উপজেলা পরিষদে হট্টগোলের খবর তিনি শুনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত